সোমবার | ১৬ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিধান Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল Logo জনপ্রিয় ব্র্যান্ড কাচ্চি ডাইন চাঁদপুর শাখায় ভোক্তা অভিযান, ব্যাখ্যা দিল কর্তৃপক্ষ Logo চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Logo আল্লাহ প্রদত্ত ইলম মানুষের জীবনের সবচেয়ে বড় শক্তি Logo পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন  Logo চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা Logo ডেঙ্গু প্রতিরোধে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ….শেখ ফরিদ আহমেদ মানিক এমপি Logo কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে বিএনপি নেতা এম এ হাসান Logo বই—একটি আত্মার আয়না, একটি সভ্যতার হৃদস্পন্দন, একটি জাতির ভবিষ্যতের স্থপতি — তৌফিক সুলতান, জ্ঞানের জগৎ গ্রন্থের লেখক

ছাত্রলীগ নিষিদ্ধ করায় ছাত্ররাজনীতি কলঙ্কমুক্ত হয়েছে: ছাত্রদল

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৭:৩৬:৫৬ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪
  • ৭৭০ বার পড়া হয়েছে

ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করার পর ছাত্রদল জানিয়েছে, এ পদক্ষেপ ছাত্ররাজনীতি কলঙ্কমুক্ত করেছে। তবে তারা সতর্ক করেছেন, নিষেধাজ্ঞাই চূড়ান্ত সমাধান নয়; সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের বিচারের আওতায় আনতে হবে।

বুধবার (২৩ অক্টোবর) ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ার পর ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির এক বার্তায় এসব মন্তব্য করেন। তিনি বলেন, ‘ছাত্রলীগ একটি খুনি সংগঠন। তারা খুন, ধর্ষণ, চাঁদাবাজি, সন্ত্রাস, ভোট ডাকাতি এবং গণহত্যার মতো মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত। সব জঙ্গি সংগঠনের চেয়ে ছাত্রলীগের হাতে বেশি মানুষ নিহত হয়েছে।’

নাছির আরও বলেন, ২০০৯ সাল থেকে সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে ছাত্রদল প্রতিরোধ গড়ে তুলেছিল। এই প্রতিরোধের ফলে ছাত্রলীগ এবং সরকারি বাহিনীর হাতে ছাত্রদলের শতাধিক নেতাকর্মী গুম এবং শহীদ হয়েছেন। ছাত্রলীগ ছাত্ররাজনীতির ইতিহাসকে কলঙ্কিত করেছে।

তিনি আরও বলেন, যখন বিভিন্ন মহল থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবি উঠেছিল, তখন ছাত্রদল শুধু ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানিয়েছিল। আজ ছাত্রলীগের নিষেধাজ্ঞার ফলে ছাত্ররাজনীতি কলঙ্কমুক্ত হয়েছে এবং গণতন্ত্রকামী সকল ছাত্র সংগঠন এবং সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণে সুস্থ ধারার রাজনীতির চর্চার পথ উন্মুক্ত হয়েছে।

উল্লেখ্য, বুধবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক গেজেটে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়। এ ঘটনার পর ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীরা আনন্দ মিছিল করেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিধান

ছাত্রলীগ নিষিদ্ধ করায় ছাত্ররাজনীতি কলঙ্কমুক্ত হয়েছে: ছাত্রদল

আপডেট সময় : ০৭:৩৬:৫৬ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪