বৃহস্পতিবার | ৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম

রংপুর রাইডার্সের প্রধান কোচ মিকি আর্থার

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৭:১০:৪০ অপরাহ্ণ, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪
  • ৮১৫ বার পড়া হয়েছে

ইংলিশ ক্রিকেটার অ্যালেক্স হেলসকে আবারও রংপুর রাইডার্সের হয়ে খেলতে দেখা যাবে। এ ছাড়াও দেশি বিদেশি তারকা ক্রিকেটার দলে ভিড়িয়ে নিজেদের প্রায় গুছিয়ে নিয়েছে বিপিএলের অন্যতম সফল এই ফ্র্যাঞ্চাইজিটি।

যদিও দলটির কোচ কে হচ্ছেন তা নিয়ে ছিল জল্পনা কল্পনা। অবশেষে প্রধান কোচ হিসেবে তারা মিকি আর্থারের নাম ঘোষণা করেছে। এ নিয়ে দ্বিতীয়বারের মতো বিপিএলে কাজ করতে আসছেন তিনি। এর আগে ২০১৫-১৬ মৌসুমে বিপিএলের দল ঢাকা ডায়নামাইটসের প্রধান কোচের দায়িত্ব পালন করেছিলেন তিনি।

এদিকে তারা সরাসরি চুক্তিতে ইফতিখার আহমেদ ও খুশদিল শাহকে দলে নিয়েছে। দেশিদের মধ্যে তারা বিপিএলের গত আসরের অন্যতম সেরা পারফর্মার মোহাম্মদ সাইফউদ্দিনকে দলে ভিড়িয়েছে। আর রিটেইন করেছে নুরুল হাসান সোহান ও শেখ মেহেদীকে।

এরপর ড্রাফটেও চমক দেখিয়েছে তারা। ঘরোয়া ক্রিকেটের নিয়মিত পারফর্মারদের মধ্যে রাকিবুল হাসান, রেজাউর রহমান রাজা, ইরফান শুক্কুরকে দলে নিয়েছে তারা। আছেন জাতীয় দলের তারকা সাইফ হাসান, সোম্য সরকারও। সব মিলিয়ে এবারের আসরে শিরোপা জয়ের জন্যই লড়াই করতে যাচ্ছে দলটি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ

রংপুর রাইডার্সের প্রধান কোচ মিকি আর্থার

আপডেট সময় : ০৭:১০:৪০ অপরাহ্ণ, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪