সোমবার | ১৬ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo প্রধানমন্ত্রীর কার্যালয়ে সচিব পদমর্যাদায় খুবি অধ্যাপক আবদুল আওয়াল Logo বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিধান Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল Logo জনপ্রিয় ব্র্যান্ড কাচ্চি ডাইন চাঁদপুর শাখায় ভোক্তা অভিযান, ব্যাখ্যা দিল কর্তৃপক্ষ Logo চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Logo আল্লাহ প্রদত্ত ইলম মানুষের জীবনের সবচেয়ে বড় শক্তি Logo পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন  Logo চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা Logo ডেঙ্গু প্রতিরোধে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ….শেখ ফরিদ আহমেদ মানিক এমপি Logo কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে বিএনপি নেতা এম এ হাসান

অসাম্প্রদায়িক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্য বিএনপিরঃ শরীফ

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৬:৩৯:১০ অপরাহ্ণ, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪
  • ৭৭৯ বার পড়া হয়েছে

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চুয়াডাঙ্গা সদর উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন চুয়াডাঙ্গা জেলা বিএনপি’র সদস্য সচিব শরীফুজ্জামান শরীফ। তিনি সন্ধ্যার পর শংকরচন্দ্র ইউনিয়ন দুটি ও কুতুবপুর ইউনিয়ন ৪ টি পূজা মন্ডপ পরিদর্শন করেন।

এরপর রাতে সরোজগঞ্জের বোয়ালিয়া পূজা মন্ডপ, সিন্দুরিয়া পূজা মন্ডপ, হাসানহাটি পূজা মন্ডপ, মর্তুজাপুর পূজা মন্ডপ, সরোজগঞ্জ বাজার সংলগ্ন কাছারিপাড়া পূজামন্ডপ ও নেহালপুর পূজা মন্ডপ পরিদর্শন করেন ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন।

পরে মন্দিরে উপস্থিত দর্শনার্থীদের উদ্দেশ্যে শরীফুজ্জামান শরীফ বলেন, শারদীয়া দুর্গা উৎসবের মধ্য দিয়ে আমরা জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে ষড়যন্ত্রকারী, রাষ্ট্রবিরোধী শক্তিকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবো। কারণ তারেক রহমানের নেতৃত্বে একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে সব ধর্মের মানুষ ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সংবিধানের ধর্মনিরপেক্ষতা ধর্মহীনতা নয়, সব ধর্মের মানুষ নিরাপদে নির্বিঘ্নে, নিশ্চিন্তে উৎসবমুখর পরিবেশে ধর্ম পালন করবে এ অধিকার সংরক্ষিত আছে। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর থানা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি আর এম মুকুল, চুয়াডাঙ্গা সদর থানা বিএনপি’র সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মিল্টন, চুয়াডাঙ্গা সদর থানা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর কার্যালয়ে সচিব পদমর্যাদায় খুবি অধ্যাপক আবদুল আওয়াল

অসাম্প্রদায়িক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্য বিএনপিরঃ শরীফ

আপডেট সময় : ০৬:৩৯:১০ অপরাহ্ণ, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪