বুধবার | ৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী

সারাদেশে ঢাক-কাসা-শঙ্খ বাজিয়ে ও নাচে-গানে দেবী দুর্গাকে আহ্বান

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৭:৩৬:৪৫ পূর্বাহ্ণ, বুধবার, ২ অক্টোবর ২০২৪
  • ৭৯৮ বার পড়া হয়েছে

আজ শুভ মহালয়া। দিনটি উদ্‌যাপনের মধ্য দিয়ে বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আগমনধ্বনি বেজে উঠল। এদিন থেকেই শুরু হলো দেবীপক্ষের।

রাজধানীসহ দেশের বিভিন্ন মন্দিরে ভোর থেকেই ছিল শ্রীশ্রী চণ্ডীপাঠের আয়োজন। দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হবে ৯ অক্টোবর থেকে। ওই দিন মহাষষ্ঠী। পরদিন মহাসপ্তমী।

১৩ অক্টোবর দশমীতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হবে দুর্গোৎসব। দুর্গাপূজার প্রস্তুতিপর্ব বা মহালয়ার প্রথম প্রহরে শেষ হয় পিতৃপক্ষের; সঙ্গে দুর্গাপূজার মূল অংশের প্রস্তুতিপর্ব হয়।

আজকের দিনটিতে তর্পণ করা হয়। ভোর থেকেই সব পূজামণ্ডপে ছিল তর্পণের অনুষ্ঠান। সকাল ছয়টায় রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে কেন্দ্রীয় পূজামণ্ডপে চণ্ডী পাঠ করে দেবীকে আহ্বান জানানো হয়। মূল আচার-অনুষ্ঠান হিসেবে ঘট স্থাপন করে ফুল, তুলসী ও বেলপাতা দিয়ে পূজা করা হয়। সঙ্গে ছিল নানা সাংস্কৃতিক আয়োজন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম।

সারাদেশে ঢাক-কাসা-শঙ্খ বাজিয়ে ও নাচে-গানে দেবী দুর্গাকে আহ্বান

আপডেট সময় : ০৭:৩৬:৪৫ পূর্বাহ্ণ, বুধবার, ২ অক্টোবর ২০২৪