সোমবার | ২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

ভোলায় আলুর ফলন ভালো, তবে…

  • amzad khan
  • আপডেট সময় : ০৫:৫০:২২ অপরাহ্ণ, সোমবার, ৬ মার্চ ২০১৭
  • ৮৪৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ভোলায় চলতি মৌসুমে আলুর ফলন ভালো হয়েছে।  তবে দাম কম থাকায় আলুচাষিরা হতাশ।
নতুন আলু প্রতি কেজি ৮ থেকে সাড়ে ৮ টাকায় বিক্রি হচ্ছে।চাষিরা বলছেন, ১০ থেকে ১২ টাকায় বিক্রি করতে পারলে তাহলে তারা খরচ পুষিয়ে নিতে পারতেন ।

জামাল উদ্দীন নামে ভোলার ইলিশার একজন আলুচাষি জানান,  সার-কীটনাশকের মূল্যবৃদ্ধি, মাঠশ্রমিক ব্যয়, পরিচর্যা সব মিলিয়ে আলুর উৎপাদন খরচ আগের চেয়ে অনেক বেড়েছে। কিন্তু বাজারে আলুর দাম কমে যাওয়ায় সেই উৎপাদন খরচও  পাচ্ছেন না।

অন্যদিকে কৃষি বিভাগের লোকজন তাদের খোঁজখবর নিচ্ছেন না বলেও জানিয়েছেন চাষিরা। তাদের অভিযোগ, এ কারণে  কোনো কোনো খেতে বিভিন্ন রোগবালাইর আক্রমণের মুখেও পড়তে হয়েছে। এ আক্রমণ ঠেকাতে গিয়েও অনেকের ব্যয়ভার বেড়েছে।অথচ কৃষি বিভাগ বলছে, কৃষকরা তাদের পরামর্শ শুনছেন না।

Image result for আলু চাষ

খেত থেকে আলু তোলা হচ্ছে

চলতি বছরে ভোলা জেলায় ৮ হাজার ৬০০ হেক্টর জমিতে আলুর আবাদ হয়েছে। যেখানে লক্ষ্যমাত্রা ছিল ৫ হাজার ৪০০ হেক্টর। চলতি বছর লক্ষ্যমাত্রার দেড়গুণ বেশি জমিতে আলুর আবাদ হয়েছে। এর মধ্যে অধিকাংশ জমিতেই আলুর ফলন খুব ভালো হয়েছে।

এ ব্যাপারে ভোলা সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ রিয়াজউদ্দিন চাষিদের অভিযোগ অস্বীকার করে বলেন, অন্যান্য অনেক ফসলের মতো আলুতে সরকারিভাবে সার, ওষুধ বা কীটনাশকে ভর্তুকি দেওয়ার কোনো ব্যবস্থা না থাকায় চাষিদের মধ্যে ভুল ধারণা জন্মেছে।
রিয়াজ উদ্দিন বলেন, ‘যারা কৃষি বিভাগের পরামর্শ মেনে আলু চাষ করেছেন, তারা খুবই ভালো ফল পেয়েছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

ভোলায় আলুর ফলন ভালো, তবে…

আপডেট সময় : ০৫:৫০:২২ অপরাহ্ণ, সোমবার, ৬ মার্চ ২০১৭