সোমবার | ২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

লাল মরিচে লাল বগুড়ার চাষিরা !

  • amzad khan
  • আপডেট সময় : ০৫:৪০:৫৮ অপরাহ্ণ, সোমবার, ৬ মার্চ ২০১৭
  • ৮৪৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

আবহাওয়া অনুকূল থাকায় বগুড়ায় এবার মরিচের ফলন ভাল হয়েছে। আর ভাল দাম পেয়ে খুশি এ অঞ্চলেরা চাষিরা।
এ বছর পূর্ব বগুড়া গাবতলী, সোনাতলা, সারিয়াকান্দি এবং ধুনটে মরিচ চাষ বেড়েছে। আর ভাল  ফলন হয়েছে সোনাতলা, সারিয়াকান্দি ও ধুনটে যমুনা নদীর চরাঞ্চলে। এ  সব মরিচ শুকিয়ে বিক্রি করে ভাল দাম পাচ্ছেন চাষিরা।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, বগুড়ায় এবার মরিচ চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৭ হাজার ৫৮০ হেক্টর। তবে চাষ হয়েছে ৭ হাজার হেক্টরে। ফলনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল প্রতি হেক্টরে ১ দশমিক ৫৮ মেট্রিকটন। আর ফলন হয়েছে প্রতি হেক্টরে ২ মেট্রিকটন। বগুড়া অন্যতম মরিচ উৎপাদনকারী এলাকা হিসেবে পরিচিত যমুনা চরাঞ্চলে এবার মরিচের ভাল ফলন হয়েছে।

সারিয়াকান্দি উপজেলার চর চালুয়াবাড়ির বাসিন্দা আবু সায়েম মণ্ডল জানান, গত বছর প্রায় দুই বিঘা জমিতে মরিচ উৎপাদন হয়েছিল প্রায় ১৮ মণ। এবার একই পরিমাণ জমিতে প্রায় ২০ মণ মরিচ উৎপাদন হবে।

গাবতলী উপজেলার জালশুকা গ্রামের ফজলুল করিম এ বছর ১ হেক্টর জমিতে মরিচ চাষ করেছেন। তার ধারণা উৎপাদন হবে প্রায় আড়াই মেট্রিকটন।
ফজলুল করিম জানান, গত বছর তিনি প্রতি কেজি শুকনা মরিচ বিক্রি করেছেন ১০৫ টাকায়। আর এবার এখনই মরিচের কেজি ১১৮ টাকা।

বগুড়া কৃষি অধিদপ্তরের উপপরিচালক প্রতুল চন্দ্র সরকার রাইজিংবিডিকে জানান, অনুকূল আবহাওয়ায় বগুড়ার সব এলাকাতেই মরিচের উৎপাদন বেড়েছে। আর এ অঞ্চলের মরিচের মানও অনেক ভাল। এবার মরিচ চাষিরা ভাল দাম  পাচ্ছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

লাল মরিচে লাল বগুড়ার চাষিরা !

আপডেট সময় : ০৫:৪০:৫৮ অপরাহ্ণ, সোমবার, ৬ মার্চ ২০১৭