বুধবার | ১৮ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল Logo কাবুলে পাকিস্তানের হামলার পর সংযম প্রদর্শনের আহ্বান চীনের Logo ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে: আইজিপি Logo চাঁদপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল Logo মাদকমুক্ত কাপাসিয়া গড়ার অঙ্গীকার যুব সংগঠনের মিলনমেলায় নতুন দিগন্ত Logo চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি Logo বইমেলা শেষ, ঈদের আমেজ—তবুও জ্ঞানের আহ্বান অম্লান Logo বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী Logo ইসলামপুর গাছতলা দরবার শরীফে ইফতার মাহফিল Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

সাজেক থেকে ২৬০ পর্যটককে উদ্ধার করেছে সেনাবাহিনী

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০২:০১:১২ অপরাহ্ণ, শনিবার, ২৪ আগস্ট ২০২৪
  • ৭৮১ বার পড়া হয়েছে

খাগড়াছড়িতে অতিবৃষ্টির কারণে ও ঢলের পানিতে ডুবে যাওয়া বাঘাইহাট-সাজেক সড়কের তিনটি স্থান ডুবে যায়। এই তিনটি স্থান হলো ,বাঘাইহাট বাজার, দোপাতাছড়া এবং মাসালং বাজার। এই জায়গাগুলো হচ্ছে বাঘাইহাট থেকে সাজেকে যাওয়ার পথে।

এসব স্থানে ঘুরতে গিয়ে সাজেকে আটকা পড়া ২৬০ পর্যটককে উদ্ধার করেছেন সেনাবাহিনীর সদস্যরা।

শনিবার (আগস্ট ২৪) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায়। আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়, অতিবৃষ্টির কারণে বাঘাইহাট জোনের আওতাধীন কাসালং নদীর পানি বিপৎসীমা অতিক্রম করে এবং বাঘাইহাট থেকে সাজেকে যাওয়ার পথে তিনটি স্থানের (বাঘাইহাট বাজার, দোপাতাছড়া এবং মাসালং বাজার) পানি ছয় ফুট উচ্চতায় পৌঁছে যায়।

এদিকে গত ২২ আগস্ট বাঘাইহাট জোনের আওতাধীন ডাবপাড়া এলাকায় ভূমি ধসের কারণে সাজেক যাওয়া-আসার রাস্তা বন্ধ হয়ে যায়। ফলে, ২১-২২ আগস্ট তারিখে সাজেকে অবস্থানরত ২৬০ জন পর্যটক আটকা পড়েন। এসময়  রিসোর্ট মালিক সমিতি সাজেকে আটকে পড়া পর্যটকদের রিসোর্টে থাকার ভাড়া মওকুফ করে এবং কিছু পর্যটকের বিনা খরচে খাবারের ব্যবস্থা করে।

গতকাল (২৩ আগস্ট) খাগড়াছড়ির বন্যার পানি রাস্তা থেকে নেমে যাওয়ায় সেনাবাহিনীর বাঘাইহাট জোনের তত্ত্বাবধানে এবং বেসামরিক ব্যক্তিদের প্রচেষ্টায় যান চলাচলের উপযোগী করে সাজেকে আটকে পড়া ২৬০ জন পর্যটককে ৭৩টি যানবাহন যোগে নিরাপদে সরিয়ে আনে বাংলাদেশ সেনাবাহিনী।    রিসোর্ট মালিক সমিতি সাজেকে আটকে পড়া পর্যটকদের রিসোর্টে থাকার ভাড়া মওকুফ করে এবং কিছু পর্যটকের বিনা খরচে খাবারের ব্যবস্থাও করে দেয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল

সাজেক থেকে ২৬০ পর্যটককে উদ্ধার করেছে সেনাবাহিনী

আপডেট সময় : ০২:০১:১২ অপরাহ্ণ, শনিবার, ২৪ আগস্ট ২০২৪