শনিবার | ২১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ Logo চাঁদপুরে ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ Logo বড়স্টেশন প্রধানীয়া বাড়ির মানবিক উদ্যোগ: ৫ শতাধিক অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ Logo ইসলামী আন্দোলন চাঁদপুর জেলা সভাপতির ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo ঈদে নাড়ির টানে বাড়ি যাওয়ার আগে বাসার নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান তানিয়া ইশতিয়াকের Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

অপরাধমূলক কার্যকলাপে জড়িত যুবদলের ৩ নেতা বহিষ্কার

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:০৮:৩৭ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৩ আগস্ট ২০২৪
  • ৮২২ বার পড়া হয়েছে

সংগঠনবিরোধী অপরাধমূলক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে লক্ষ্মীপুরে যুবদলের তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে। এনিয়ে ৭ নেতাকে বহিষ্কার করল সংগঠনটি।

আজ মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুরে জেলা যুবদলের সদস্য (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) শামছুল আহসান মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

বহিষ্কৃতরা হলেন, লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি জয়নাল আবেদিন আবদুল্লাহ, একই শাখার সদস্য মো. ফারুক ও কাশেম।

দলীয় সূত্র জানায়, বহিষ্কৃত নেতারা চলমান পরিস্থিতিতে দলীয় নির্দেশনা ভঙ্গ করে সংগঠনবিরোধী অপরাধমূলক কার্যকলাপে জড়িয়ে পড়ে। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে যুবদল নেতা আবদুল্লাহ, ফারুক ও কাশেমকে দল থেকে বহিষ্কার করা হয়।

জেলা যুবদলের আহবায়ক রেজাউল করিম লিটন, সদস্য সচিব আবদুল আলিম হুমায়ুন ও সিনিয়র যুগ্ম-আহবায়ক সৈয়দ রশিদুল হাসান লিংকনের নির্দেশে তাদেরকে বহিষ্কার করা হয়।

লক্ষ্মীপুর জেলা যুবদলের সদস্য (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) শামছুল আহসান মামুন বলেন, বহিষ্কৃতদের অপকর্মের কোনো দায় দায়িত্ব দল নেবে না। যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীকে তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখতে অনুরোধ করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর

অপরাধমূলক কার্যকলাপে জড়িত যুবদলের ৩ নেতা বহিষ্কার

আপডেট সময় : ০৮:০৮:৩৭ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৩ আগস্ট ২০২৪