শনিবার | ২১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ Logo চাঁদপুরে ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ Logo বড়স্টেশন প্রধানীয়া বাড়ির মানবিক উদ্যোগ: ৫ শতাধিক অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ Logo ইসলামী আন্দোলন চাঁদপুর জেলা সভাপতির ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo ঈদে নাড়ির টানে বাড়ি যাওয়ার আগে বাসার নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান তানিয়া ইশতিয়াকের Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

‘যারা ভাঙচুর-লুটপাট-দখলবাজি করছেন তাদের বিচার হবে’

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ১১:১৯:৪৭ পূর্বাহ্ণ, শনিবার, ১০ আগস্ট ২০২৪
  • ৮৪৮ বার পড়া হয়েছে

ঢাকা জেলা বিএনপির সভাপতি খোন্দকার আবু আশফাক বলেছেন, ব্যক্তিগত আক্রোশ মেটাতে যারা হামলা, ভাঙচুর, লুটপাট ও দখলবাজি শুরু করেছেন তাদের বিচারের আওতায় আনা হবে। বিএনপি কখনোই তাদের দায় নেবে না। শুক্রবার (৯ আগস্ট) বিকেলে ঢাকার দোহারের লটাখোলা করমআলী মোড়ে বিএনপির সমাবেশে তিনি এসব কথা বলেন।

দীর্ঘ ১৬ বছর পর উচ্ছ্বাস-উদ্দীপনা নিয়ে শত শত নেতাকর্মী ব্যানার-প্ল্যাকার্ড নিয়ে মিছিল সহকারে সমাবেশে যোগ দেন।

সমাবেশে আবু আশফাক বলেন, দীর্ঘ ১৬ বছর পর আমরা স্বাধীনতা পেয়েছি। স্বাধীনতার বিজয় উল্লাস করতে গিয়ে কেউ ব্যক্তিগত আক্রোশে আপনার প্রতিবেশীর বাড়িতে হামলা করবেন না।

খালেদা জিয়া ও তারেক রহমানের কঠোর নির্দেশনা রয়েছে কোনো সংখ্যালঘু ভাইদের বাড়িতে বা উপসনালয়ে হামলা করা যাবে না। তারা এ ব্যাপারে জিরো টলারেন্স।

সংখ্যালঘুদের ওপর হামলা করলে বিএনপি সহ্য করবে না। যারা এ ধরনের অন্যায় করবেন তাদের ধরে আইনের কাছে সোপর্দ করতে হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর

‘যারা ভাঙচুর-লুটপাট-দখলবাজি করছেন তাদের বিচার হবে’

আপডেট সময় : ১১:১৯:৪৭ পূর্বাহ্ণ, শনিবার, ১০ আগস্ট ২০২৪