রবিবার | ২২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ Logo চাঁদপুরে ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ Logo বড়স্টেশন প্রধানীয়া বাড়ির মানবিক উদ্যোগ: ৫ শতাধিক অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ

কলকারখানা-মার্কেটের নিরাপত্তায় কাজ করবে সেনাবাহিনী

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:৪৫:০৫ অপরাহ্ণ, শুক্রবার, ৯ আগস্ট ২০২৪
  • ৮২৬ বার পড়া হয়েছে

কলকারখানা, মার্কেট ও বিপণিবিতানের নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়ে সেনাবাহিনীর পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি।

শুক্রবার (৯ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংগঠনটি।

এতে বলা হয়েছে, ৮ আগস্ট এফবিসিসিআই, বিজিএমইএ, বিকেএমইএ, আইটিসি ও বাংলাদেশ দোকান মালিক সমিতির সঙ্গে সেনাসদরদপ্তরে সেনাবাহিনীর কর্মকর্তাদের এক যৌথ সভা অনুষ্ঠিত হয়। সভায় কলকারখানা, মার্কেট ও বিপণিবিতানের নিরাপত্তা বিধানে পর্যাপ্ত কাজ করা হবে বলে সেনাবাহিনীর পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়।

এর আগে, বুধবার (৭ আগস্ট) আইনশৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং কারখানার নিরাপত্তা দেওয়ার জন্য সেনাবাহিনীর সহযোগিতা চেয়েছিলেন দেশের শীর্ষ ব্যবসায়ীরা। তারা বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে এনে ব্যবসার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান।

সেখানে ব্যবসায়ীরা বলেন, ব্যবসায়ীদের জন্য সরকারি দল বা বিরোধী দল বলে কিছু নেই। যারাই সরকার পরিচালনায় থাকবে, তাদের সহযোগিতা করবে বেসরকারি খাত।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল

কলকারখানা-মার্কেটের নিরাপত্তায় কাজ করবে সেনাবাহিনী

আপডেট সময় : ০৮:৪৫:০৫ অপরাহ্ণ, শুক্রবার, ৯ আগস্ট ২০২৪