শনিবার | ২১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ Logo চাঁদপুরে ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ Logo বড়স্টেশন প্রধানীয়া বাড়ির মানবিক উদ্যোগ: ৫ শতাধিক অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ Logo ইসলামী আন্দোলন চাঁদপুর জেলা সভাপতির ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo ঈদে নাড়ির টানে বাড়ি যাওয়ার আগে বাসার নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান তানিয়া ইশতিয়াকের Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

৫০ দিনের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচন: জরুরি বৈঠকে ইরানের মন্ত্রিসভা

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০২:২০:১৩ অপরাহ্ণ, সোমবার, ২০ মে ২০২৪
  • ৭৯৮ বার পড়া হয়েছে

অনলাইন ডেক্স:

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যাওয়ার পর দেশটির মন্ত্রিপরিষদ জরুরি বৈঠকে করেছে। বৈঠকের সভাপতিত্ব করেন ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবের।

ইরানি সংবাদমাধ্যম বলছে, বার্তায় মন্ত্রিসভা প্রেসিডেন্ট রাইসির পথকে অনুসরণ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে এবং তার অসমাপ্ত কাজকে এগিয়ে নেওয়ার পূর্ণ আশ্বাস দিয়েছে। মন্ত্রিসভা ওই শোকবার্তায় পরিষ্কার করে বলেছে, সংকটজনক সময়ে দেশের প্রশাসনিক কাজে বিন্দুমাত্র বিঘ্ন ঘটার কোনো সুযোগ তারা দেবেন না।

এর আগে গতকাল রোববার প্রেসিডেন্ট রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ানসহ গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের বহনকারী হেলিকপ্টার দুর্ঘটনায় পড়ার পর দেশটির সর্বোচ্চ নেতা বলেছিলেন, দেশের জনগণের মোটেই চিন্তিত বা উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই; দেশের কাজে কোনো বিঘ্ন সৃষ্টি হবে না।

এদিকে প্রেসিডেন্ট রাইসির মৃত্যুর পর আগামী ৫০ দিনের মধ্যে ইরানে নতুন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।

সংবিধান অনুসারে, অন্তবর্তী সময়ে প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মাদ মোখবের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর

৫০ দিনের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচন: জরুরি বৈঠকে ইরানের মন্ত্রিসভা

আপডেট সময় : ০২:২০:১৩ অপরাহ্ণ, সোমবার, ২০ মে ২০২৪