বৃহস্পতিবার | ৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম

নির্বাচন কমিশন আগের কমিশনের মতোই চোখ থাকিতে অন্ধ !

  • amzad khan
  • আপডেট সময় : ০৫:৪৭:২৩ অপরাহ্ণ, সোমবার, ২৭ ফেব্রুয়ারি ২০১৭
  • ৮১৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আগের নির্বাচন কমিশনের মতোই বর্তমান নির্বাচন কমিশনও ‘চোখ থাকিতে অন্ধ’। নতুন নির্বাচন কমিশনও (ইসি) রক্তাক্ত পথে হাঁটতে শুরু করেছে বলে রিজভী অভিযোগ করেন। আজ দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, ‘ক্ষমতাসীনদের সঙ্গে বর্তমান সিইসির কানেকশন সম্পর্কে আমরা যা বলেছি, তা অক্ষরে অক্ষরে ফলতে শুরু করেছে। সুতরাং, পরবর্তী জাতীয় নির্বাচনে গিয়ে আওয়ামী লীগের সঙ্গে সিইসির যে মধুর কানেকশনের প্রতিফলন ঘটবে, তা বলার অপেক্ষা রাখে না। রিজভী বলেন, নতুন সিইসি (প্রধান নির্বাচন কমিশনার) যে বড় বড় বুলি ছেড়েছেন, তা বাস্তবায়নের সম্পূর্ণ উল্টো চিত্রই দেশবাসী দেখেছে। গতকাল সিলেটের ওসমানীনগরে নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত ও ২৫ জন আহত হয়েছেন।

উল্লেখ্য, গতকাল রবিবার সিলেটের ওসমানীনগর উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত দুজন মারা গেছেন। ওসমানীনগর উপজেলা পরিষদের প্রথম নির্বাচন হবে আগামী ৬ মার্চ।

সংবাদ সম্মেলনে আগামী ৬ মার্চের নির্বাচনকে সামনে রেখে কলাপাড়া, পাবনাসহ বিভিন্ন জায়গায় বিএনপি প্রার্থীদের প্রচারে হামলা চালানো হচ্ছে বলে অভিযোগ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। তিনি বলেন, এসব বিষয়ে স্থানীয় নির্বাচন কমিশনে অভিযোগ করা হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ

নির্বাচন কমিশন আগের কমিশনের মতোই চোখ থাকিতে অন্ধ !

আপডেট সময় : ০৫:৪৭:২৩ অপরাহ্ণ, সোমবার, ২৭ ফেব্রুয়ারি ২০১৭