বুধবার | ৪ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে খুবি অফিসার্স কল্যাণ পরিষদের মানববন্ধন Logo গণমাধ্যমে লেখালেখি: পেশাগত নীতিনৈতিকতা ও দায়িত্ববোধ – ড. মাহরুফ চৌধুরী Logo স্টুডেন্ট স্কয়ার: শিক্ষার্থী থেকেই টেকসই পরিবর্তনের সূচনা Logo কেউ নির্বাচনী আচরণ বিধিমালা ভঙ্গ করলে আইনি ব্যবস্থা : স্বরাষ্ট্র উপদেষ্টা Logo এনবিআরের ওয়েবসাইটে এইচএস কোডভিত্তিক আমদানি তথ্য প্রকাশ Logo গাজীপুর-৪ আসনের দুই প্রার্থীর হাতে তৌফিক সুলতান স্যারের ‘জ্ঞানের জগৎ’ বই Logo পবিত্র লাইলাতুল বরাত আনজুমান ট্রাস্ট’র ব্যবস্থাপনায় কর্মসূচি Logo পলাশবাড়ীতে ব্যবসায়ীকে ছুরিকাঘাতের ঘটনায় দোকান বন্ধ রেখে বিক্ষোভ Logo পলাশবাড়ীর কালিবাড়ী হাটে পেটে ও মাথায় ছুরিকাঘাতে আহত মুরগীর ব্যবসায়ী Logo ক্যারিয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে সুস্পষ্ট কর্মপরিকল্পনা থাকতে হবে: উপ-উপাচার্য

আওয়ামী লীগের সমাবেশে হামলা চালিয়ে বিএনপি অরাজকতা সৃষ্টির অপচেষ্টা করছে : ওবায়দুল কাদের

  • আপডেট সময় : ০৪:২৯:৪৯ অপরাহ্ণ, রবিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৩
  • ৮৭৪ বার পড়া হয়েছে

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগের পূর্ব নির্ধারিত শান্তিপূর্ণ সমাবেশে বিএনপি অতর্কিত হামলা চালিয়ে অরাজকতা সৃষ্টির অপচেষ্টা করছে।
আজ  শনিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘আন্তর্জাতিকভাবে স্বীকৃত সন্ত্রাসী সংগঠন বিএনপি গণতন্ত্রের নামে, রাজনৈতিক কর্মসূচির নামে বরাবরের মতো সন্ত্রাস, নাশকতা ও নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারায় লিপ্ত হয়েছে। সারা দেশে ইউনিয়ন পর্যায়ে পদযাত্রা কর্মসূচির নামে আজ সিরাজগঞ্জ, জামালপুর, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, যশোরসহ দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাস সৃষ্টি করেছে বিএনপির সশস্ত্র ক্যাডারবাহিনী। ’
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, হত্যা, ক্যু, সন্ত্রাস ও ষড়যন্ত্রের মধ্য দিয়ে বন্দুকের নলের মুখে অবৈধ ও অসাংবিধানিক পন্থায় ক্ষমতা দখলকারী স্বৈরশাসক জিয়াউর রহমানের হাতে জন্ম নেওয়া বিএনপিই হলো এ দেশের গণতান্ত্রিক বিকাশ ও অগ্রগতির প্রধান অন্তরায়।
তিনি বলেন, স্বৈরাচারী মতাদর্শের সংগঠন বিএনপি সব সময় হত্যা, খুন, ষড়যন্ত্র-চক্রান্ত, রক্তপাত, উগ্রতা, সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ ও সন্ত্রাসকে লালন-পালন, আশ্রয়-প্রশ্রয় এবং পৃষ্ঠপোষকতা প্রদান করেছে। দেশের বিভিন্ন স্থানে হামলা ও সন্ত্রাসের ঘটনায় আজ আবারও তাদের সন্ত্রাসী চরিত্রের বর্হিপ্রকাশ ঘটেছে।
ওবায়দুল কাদের বলেন, কানাডার আদালতের রায়ে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সন্ত্রাসী সংগঠন বিএনপিই হলো এদেশের গণতন্ত্র ও সাংবিধানিক সরকার ব্যবস্থার প্রধান অন্তরায়। বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ভ-ুল করার জন্য দেশবিরোধী ষড়যন্ত্রে মেতে উঠেছে অন্যদিকে সন্ত্রাস ও সহিংতার মাধ্যমে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করে ক্ষমতা দখলের অপচেষ্টা চালাচ্ছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পরিচালিত বর্তমান সরকার মহান মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধের  আলোকে উদ্ভাসিত উদার গণতান্ত্রিক সংস্কৃতি প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। বাংলাদেশে মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তি এবং উগ্রতা, জঙ্গিবাদ ও অগ্নিসন্ত্রাসীদের কোনো স্থান নেই।
ওবায়দুল কাদের বলেন, গণতন্ত্রের নামে বিএনপিকে আর ২০১৩, ২০১৪ ও ২০১৫ সালের মতো অগ্নি সন্ত্রাস সৃষ্টি করে নিরীহ মানুষ হত্যার অপরাজনীতির সুযোগ দেওয়া হবে না। আগুন সন্ত্রাসীদের বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ গড়ে তুলতে দেশের সকল গণতন্ত্রকামী-শান্তিকামী দেশপ্রেমিক জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে সক্রিয় থাকবে আওয়ামী লীগ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে খুবি অফিসার্স কল্যাণ পরিষদের মানববন্ধন

আওয়ামী লীগের সমাবেশে হামলা চালিয়ে বিএনপি অরাজকতা সৃষ্টির অপচেষ্টা করছে : ওবায়দুল কাদের

আপডেট সময় : ০৪:২৯:৪৯ অপরাহ্ণ, রবিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৩