বুধবার | ৪ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে খুবি অফিসার্স কল্যাণ পরিষদের মানববন্ধন Logo গণমাধ্যমে লেখালেখি: পেশাগত নীতিনৈতিকতা ও দায়িত্ববোধ – ড. মাহরুফ চৌধুরী Logo স্টুডেন্ট স্কয়ার: শিক্ষার্থী থেকেই টেকসই পরিবর্তনের সূচনা Logo কেউ নির্বাচনী আচরণ বিধিমালা ভঙ্গ করলে আইনি ব্যবস্থা : স্বরাষ্ট্র উপদেষ্টা Logo এনবিআরের ওয়েবসাইটে এইচএস কোডভিত্তিক আমদানি তথ্য প্রকাশ Logo গাজীপুর-৪ আসনের দুই প্রার্থীর হাতে তৌফিক সুলতান স্যারের ‘জ্ঞানের জগৎ’ বই Logo পবিত্র লাইলাতুল বরাত আনজুমান ট্রাস্ট’র ব্যবস্থাপনায় কর্মসূচি Logo পলাশবাড়ীতে ব্যবসায়ীকে ছুরিকাঘাতের ঘটনায় দোকান বন্ধ রেখে বিক্ষোভ Logo পলাশবাড়ীর কালিবাড়ী হাটে পেটে ও মাথায় ছুরিকাঘাতে আহত মুরগীর ব্যবসায়ী Logo ক্যারিয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে সুস্পষ্ট কর্মপরিকল্পনা থাকতে হবে: উপ-উপাচার্য

ইস্টার্ন হাউজিংয়ের রাস্তা পাকাকরণের দাবিতে মানববন্ধন

  • amzad khan
  • আপডেট সময় : ০৪:৩১:১৪ অপরাহ্ণ, শনিবার, ৮ অক্টোবর ২০২২
  • ৮৪৬ বার পড়া হয়েছে

রাজধানীর রূপনগরে ইস্টার্ন হাউজিংয়ের রাস্তা সংস্কার ও পাকাকরণের দাবিতে মানববন্ধন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। গত শুক্রবার (০৭ অক্টোবর) বিকেলে সংগঠনটির রূপনগর থানা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশের রূপনগর থানা সভাপতি মো. খলিলুর রহমানের সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অত্র অঞ্চল তথা ঢাকা-১৬ (রূপনগর ও পল্লবী) আসনে হাতপাখা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মাওলানা সিদ্দিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. গিয়াস উদ্দিন (পরশ)।

বক্তারা মানবন্ধনে বলেন, রাজধানী ঢাকার মধ্যে বসবাসের সবচেয়ে অনুপযোগী এলাকা ইস্টার্ন হাউজিং। একদিন বৃষ্টি হলে তিন থেকে চারদিন পুরো এলাকার রাস্তা গুলো কর্দমাক্ত হয়ে থাকে। শিক্ষার্থীদের অনেককেই কাঁদা মেখে বাসায় ফিরে যেতে দেখা যায়। ডায়াবেটিস রোগীসহ বয়স্করা ফজরের পর শারীরিক ব্যায়াম করার জন্য বের হতে পারেন না এই হাউজিংয়ের বেহাল রাস্তার কারণে। যুগের পর যুগ ধরে অবহেলিত রয়েছেন এই এলাকার বাসিন্দারা। অত্র অঞ্চলে বসবাসরতদের জীবন ও জীবিকার স্বার্থে রাস্তা সমূহ সংস্কার ও পাকাকরণ অত্যন্ত জরুরি।

তারা আরও বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সদাসর্বদা জনগণের অধিকার আদায় করতে সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে কাজ করে চলেছে। স্থানীয় পর্যায় থেকে শুরু করে জাতীয় পর্যায় পর্যন্ত যেখানেই ভোগান্তি ও সমস্যা, সেখানেই সংগঠনটি জনগণকে সাথে নিয়ে সোচ্চার ভূমিকা পালন করে আসছে। এরই অংশ হিসেবে আজ ইস্টার্ন হাউজিংয়ের বাসিন্দাদের নিয়ে আমরা রাজপথে দাঁড়াতে বাধ্য হয়েছি।

থানা সেক্রেটারি মো. আব্দুল আউয়ালের সঞ্চালনায় মানববন্ধনে শ্রমিক নেতা নূরুল ইসলাম নূর, স্থানীয় বাসিন্দা ও বিশিষ্ট সমাজসেবক জয়নাল আবেদিন, আব্দুল ওয়াহাব, ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর পদপ্রার্থী আনসার আলী মল্লিক, ইসলামী আন্দোলন বাংলাদেশ রূপনগর থানা ও ওয়ার্ড নেতারাসহ স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে খুবি অফিসার্স কল্যাণ পরিষদের মানববন্ধন

ইস্টার্ন হাউজিংয়ের রাস্তা পাকাকরণের দাবিতে মানববন্ধন

আপডেট সময় : ০৪:৩১:১৪ অপরাহ্ণ, শনিবার, ৮ অক্টোবর ২০২২