মঙ্গলবার | ২৪ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন Logo জীবননগরে বাজার মনিটরিং অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা। Logo বিশ্ব চিন্তা দিবস ও স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতার জন্মদিনে আলোচনা সভা Logo অবৈধ বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

অত্যাবশ্যক ৫৩টি ওষুধের দাম বাড়ছে

  • amzad khan
  • আপডেট সময় : ১০:৫৩:০৫ অপরাহ্ণ, শনিবার, ১৬ জুলাই ২০২২
  • ৮১১ বার পড়া হয়েছে

অত্যাবশ্যক, এমন ৫৩টি ওষুধের দাম বাড়ছে। সরকারের ঔষধ প্রশাসন অধিদপ্তর ওষুধগুলোর দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। ঔষধ প্রশাসন অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ শনিবার অধিদপ্তরের পরিচালক ও মুখপাত্র আইয়ুব হোসেন বলেন, ‘ওষুধ কোম্পানিগুলো কিছু ওষুধের দাম বাড়ানোর আবেদন করেছিল। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে অধিদপ্তর ৫৩টি ওষুধের সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ করেছে। অধিদপ্তরের নির্ধারিত মূল্যের বাইরে কেউ ওষুধ বিক্রি করতে পারবে না।’

দেশে অত্যাবশ্যকীয় ওষুধের তালিকায় ২১৯টি ওষুধ আছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এর মধ্যে ১১৭টি ওষুধের সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ করে দেয় ঔষধ প্রশাসন অধিদপ্তর। এই ১১৭টির মধ্যে ৫৩টি ওষুধের সর্বোচ্চ খুচরা মূল্য বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে অধিদপ্তর। তবে কোন কোন ওষুধের দাম বাড়ছে, তা কর্মকর্তারা জানাননি। তাঁরা বলেছেন, ওষুধগুলোর নাম ও দাম শিগগির প্রকাশ করা হবে।

একটি সূত্র বলছে, অত্যাবশ্যকীয় ওষুধের তালিকায় থাকা সব ওষুধ উৎপাদন করার বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু ওষুধ কোম্পানিগুলো সব ওষুধ উৎপাদন করে না। তারা বলে, এতে লাভ কম। ওষুধ কোম্পানিগুলো এসব ওষুধের দাম বাড়ানোর কথা বলে আসছিল, যেন এসব ওষুধ উৎপাদন ও বিক্রি করে কোনো লোকসান না হয়। সেই পরিপ্রেক্ষিতে ওষুধের দাম বাড়ছে।

তবে এমন সময়ে ওষুধের দাম বাড়ানো হচ্ছে, যখন অনেক নিত্যপণ্যের দাম বাড়তি রয়েছে। রাশিয়া–ইউক্রেন যুদ্ধের প্রভাবে বিশ্বে জ্বালানি তেলের দাম বেড়েছে। দেশেও জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রভাব পড়েছে বিভিন্ন পণ্য ও সেবার দামে। বিভিন্ন নিত্যপণ্যের বাড়তি দামে চাপে রয়েছে স্বল্প আয়ের মানুষেরা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

 পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য

অত্যাবশ্যক ৫৩টি ওষুধের দাম বাড়ছে

আপডেট সময় : ১০:৫৩:০৫ অপরাহ্ণ, শনিবার, ১৬ জুলাই ২০২২