মঙ্গলবার | ৩ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo কেউ নির্বাচনী আচরণ বিধিমালা ভঙ্গ করলে আইনি ব্যবস্থা : স্বরাষ্ট্র উপদেষ্টা Logo এনবিআরের ওয়েবসাইটে এইচএস কোডভিত্তিক আমদানি তথ্য প্রকাশ Logo গাজীপুর-৪ আসনের দুই প্রার্থীর হাতে তৌফিক সুলতান স্যারের ‘জ্ঞানের জগৎ’ বই Logo পবিত্র লাইলাতুল বরাত আনজুমান ট্রাস্ট’র ব্যবস্থাপনায় কর্মসূচি Logo পলাশবাড়ীতে ব্যবসায়ীকে ছুরিকাঘাতের ঘটনায় দোকান বন্ধ রেখে বিক্ষোভ Logo পলাশবাড়ীর কালিবাড়ী হাটে পেটে ও মাথায় ছুরিকাঘাতে আহত মুরগীর ব্যবসায়ী Logo ক্যারিয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে সুস্পষ্ট কর্মপরিকল্পনা থাকতে হবে: উপ-উপাচার্য Logo ইইউ’র সঙ্গে দ্রুত এফটিএ নিয়ে আলোচনা শুরুর আহ্বান প্রধান উপদেষ্টার Logo নোবিপ্রবিতে কোটি টাকার প্রকল্পে ছাত্রদল নেতাদের হস্তক্ষেপের অভিযোগ Logo পলাশবাড়ী উপজেলায় ৭১ টি ভোট কেন্দ্রের মধ্যে অতিগুরুত্বপুর্ন ১১ টি ও সাধারণ ৬০ টি ভোট কেন্দ্র নির্দ্ধারন

কুমিল্লায় নির্বাচন কমিশন ব্যর্থ দাবি মির্জা ফখরুলের !

  • আপডেট সময় : ১১:৫৫:২০ অপরাহ্ণ, বুধবার, ১৫ জুন ২০২২
  • ৭৯৮ বার পড়া হয়েছে

নির্বাচনের সময় একটি নিরপেক্ষ সরকার খুব বেশি প্রয়োজন মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কুমিল্লার নির্বাচনে নির্বাচন কমিশন ব্যর্থ হয়েছে। একজন সংসদ সদস্যকে কুমিল্লা থেকে বের করতে না পেরে নিজের ব্যর্থতার পরিচয় দিয়েছে নির্বাচন কমিশন। তাহলে বাংলাদেশের ভবিষৎ নির্বাচন কি হবে?

তিনি বলেন,  প্রথমেই নির্বাচন কমিশন দেখাল তার ক্ষমতা নেই, সেই নির্বাচন কমিশন কিভাবে নির্বাচন পরিচালনা করবে। এই সরকার নির্বাচন ব্যবস্থা সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে।

বুধবার সকালে ঠাকুরগাঁও শহরের কালিবাড়িস্থ নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচনে যাবে না বিএনপি উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, নির্বাচন ব্যবস্থাকে এই সরকার এমন জায়গায় নিয়ে গেছে যে মানুষ এখন ভোট দিতে পারে না। ভোট দিলেও এখন গণনার সময় রেজাল্ট পরিবর্তন হয়ে যায়। সেজন্য আমরা এই সরকারের আওতায় কোনো নির্বাচনে যাব না, কোনো দল যাবে না এমন সিদ্ধান্ত হচ্ছে। আমরা প্রতিবাদ জানাচ্ছি, আপত্তি জানাচ্ছি, না শুনলে আমরা আন্দোলনে যাবো।

আওয়ামী লীগ দেশকে বর্বর, অসভ্য রাষ্ট্রে পরিণত করেছে মন্তব্য করে তিনি বলেন, এই দেশতো এখন কোনো সভ্য গণতান্ত্রিক দেশ না, দেশ বর্বর অসভ্য, ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে।

পাচার করা টাকা নিয়ে অর্থমন্ত্রীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে মির্জা ফখরুল বলেন, এখন তো অনেক কিছুই করতেছেন। যেগুলোর সঙ্গে আইন, সংবিধান, নৈতিকতার কোনো সংযোগ নেই। তিনি পাচার করা টাকার বৈধতা চেয়েছেন পার্লামেন্টে। তারা টাকা পাচার করছেন আবার তা ফিরিয়ে আনতে আইন তৈরি করছেন। দেশটা লুটপাট করছে আওয়ামী লীগ।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সহ- সভাপতি আল মামুন আলম, সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক তারিক আদনান, যুবদলের সভাপতি মহেবুল্লাহ্ আবু নুর চৌধুরীসহ অন্য নেতৃবৃন্দ।

Ref: Abnews24

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কেউ নির্বাচনী আচরণ বিধিমালা ভঙ্গ করলে আইনি ব্যবস্থা : স্বরাষ্ট্র উপদেষ্টা

কুমিল্লায় নির্বাচন কমিশন ব্যর্থ দাবি মির্জা ফখরুলের !

আপডেট সময় : ১১:৫৫:২০ অপরাহ্ণ, বুধবার, ১৫ জুন ২০২২