শুক্রবার | ১০ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন Logo কয়রায় ঝড়ে নৌকাডুবি, উদ্ধার অভিযান সমাপ্ত; নিখোঁজ দুই জেলের খোঁজ মেলেনি Logo চাঁদপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

গুগল এবার বাজারে আনতে যাচ্ছে নতুন অগমেন্টেড রিয়েলিটি (এআর) চশমা।

  • আপডেট সময় : ১১:৪০:২৮ অপরাহ্ণ, বুধবার, ১৫ জুন ২০২২
  • ৮৭৫ বার পড়া হয়েছে

টেক জায়ান্ট গুগল এবার বাজারে আনতে যাচ্ছে নতুন অগমেন্টেড রিয়েলিটি (এআর) চশমা। এ চশমার মাধ্যমে ব্যবহারকারীর সামনে ভেসে উঠবে যেকোনো ভাষার অনুবাদ।

গত মাসে প্রতিষ্ঠানটির বার্ষিক ইনপুট/আউটপুট (আই/ও) ডেভেলপার কনফারেন্সে প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুন্দর পিচাই চশমাটির বিষয়ে ধারণা দেন।

এক প্রতিবেদন সূত্রে জানা যায়, গুগলের স্মার্ট এ চশমা টেক্সট অনুবাদ করে পরিধানকারীর পছন্দ অনুযায়ী ভাষায় প্রদর্শন করে।

এ চশমায় থাকা মাইক্রোফোন কাছাকাছি শব্দ শুনতে পারে। পরবর্তী ধাপে শব্দগুলোকে টেক্সটে রূপান্তর করা হয়। এরপর টেক্সট অনুবাদ হয়ে চশমার লেন্সে ভেসে ওঠে।

মোবাইলে গুগল ট্রান্সলেট অ্যাপ ব্যবহার করেও অনেক ভাষা অনুবাদ করার সুযোগ রয়েছে, তবে চশমার মাধ্যমে সেটি করা যাবে আরো সহজে।

এআর চশমার বিষয়ে খুঁটিনাটি সব জানায়নি গুগল। প্রতিষ্ঠানটির প্রকাশিত টিজারে মূলত চশমার অনুবাদ সক্ষমতার বিষয়টি তুলে ধরা হয়েছে।

তথ্যপ্রযুক্তি নিয়ে কাজ করা কোম্পানিগুলো অনেক বছর ধরে এআর প্রযুক্তিতে বিপুল অর্থ বিনিয়োগ করছে। যদিও এ প্রযুক্তির বাস্তবিক সুবিধা তুলে ধরেছে অল্প কিছু প্রতিষ্ঠান।

সুবিধার বিষয়ে স্বচ্ছ ধারণা ছাড়া অনেকেই এআর চশমা পরতে চান না। এ ক্ষেত্রে অনুবাদ হতে পারে চশমা পরার যৌক্তিক কারণগুলোর একটি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন

গুগল এবার বাজারে আনতে যাচ্ছে নতুন অগমেন্টেড রিয়েলিটি (এআর) চশমা।

আপডেট সময় : ১১:৪০:২৮ অপরাহ্ণ, বুধবার, ১৫ জুন ২০২২