বৃহস্পতিবার | ৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম

সন্ত্রাস দমনে শেখ হাসিনার ভূয়সী প্রশংসা ১০ ব্রিটিশ এমপির !

  • amzad khan
  • আপডেট সময় : ০৫:৪১:৪০ অপরাহ্ণ, শনিবার, ২৫ ফেব্রুয়ারি ২০১৭
  • ৮১৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় ভয়াবহ হামলার পর সন্ত্রাস ও মৌলবাদ দমনে কার্যকর প্রচেষ্টা চালানোর জন্য ব্রিটেনের ১০ এমপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেছেন। লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

বাংলাদেশ জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ডা. দীপু মনি এবং যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার নাজমুল কাওনাইন গত বুধবার হাউস অব কমন’স-এ ব্রিটিশ পার্লামেন্টের ১০ এমপিকে এ বিষয় ব্রিফ করেন। লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশন ওই বৈঠকের আয়োজন করে।

গত বছরের ১ জুলাই ওই নৃশংস হামলায় ১৭ জন বিদেশিসহ নিহত হন মোট ২২ জন। নিহতদের মধ্যে দু’জন ছিলেন পুলিশ কর্মকর্তা। পরদিন অর্থাৎ ২ জুলাই সকালে সেনা কমান্ডোদের উদ্ধার অভিযানে পাঁচ জঙ্গি ও রেস্তোরাঁর একজন  নিহত হন।
ব্রিটেনেরে বাংলাদেশ বিষয়ক অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের (এপিপিজি) চেয়ারম্যান অ্যান মেইন এমপি, মার্ক ফিল্ড এমপি, পাউল স্কিউলি এমপি, ড. রূপা হক এমপি, রুশনারা আলী এমপি, সাইমন ডান্সঝুক এমপি, বব ব্লাকম্যান এমপি, ডেভিড মেকিনটোস এমপি, ফ্লিক ড্রুমমন্ড এমপি এবং ম্যাথিউ অফফোর্ড এমপি বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠককালে ব্রিটিশ এমপিরা বাংলাদেশের বর্তমান নিরাপত্তা ব্যবস্থা, রোহিঙ্গা ইস্যু, নতুন নির্বাচন কমিশন এবং এ দেশের উন্নয়ন কার্যক্রম সম্পর্কে জানতে চান।

এ সময় সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডা. দীপু মনি এ বিষয়ে তাদের অবহিত করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ

সন্ত্রাস দমনে শেখ হাসিনার ভূয়সী প্রশংসা ১০ ব্রিটিশ এমপির !

আপডেট সময় : ০৫:৪১:৪০ অপরাহ্ণ, শনিবার, ২৫ ফেব্রুয়ারি ২০১৭