মঙ্গলবার | ৩ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo গণমাধ্যমে লেখালেখি: পেশাগত নীতিনৈতিকতা ও দায়িত্ববোধ – ড. মাহরুফ চৌধুরী Logo স্টুডেন্ট স্কয়ার: শিক্ষার্থী থেকেই টেকসই পরিবর্তনের সূচনা Logo কেউ নির্বাচনী আচরণ বিধিমালা ভঙ্গ করলে আইনি ব্যবস্থা : স্বরাষ্ট্র উপদেষ্টা Logo এনবিআরের ওয়েবসাইটে এইচএস কোডভিত্তিক আমদানি তথ্য প্রকাশ Logo গাজীপুর-৪ আসনের দুই প্রার্থীর হাতে তৌফিক সুলতান স্যারের ‘জ্ঞানের জগৎ’ বই Logo পবিত্র লাইলাতুল বরাত আনজুমান ট্রাস্ট’র ব্যবস্থাপনায় কর্মসূচি Logo পলাশবাড়ীতে ব্যবসায়ীকে ছুরিকাঘাতের ঘটনায় দোকান বন্ধ রেখে বিক্ষোভ Logo পলাশবাড়ীর কালিবাড়ী হাটে পেটে ও মাথায় ছুরিকাঘাতে আহত মুরগীর ব্যবসায়ী Logo ক্যারিয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে সুস্পষ্ট কর্মপরিকল্পনা থাকতে হবে: উপ-উপাচার্য Logo ইইউ’র সঙ্গে দ্রুত এফটিএ নিয়ে আলোচনা শুরুর আহ্বান প্রধান উপদেষ্টার

প্রতিদিনই ঢাকায় করোনা শনাক্ত বাড়ছে

  • rahul raj
  • আপডেট সময় : ০৬:৪০:৫০ অপরাহ্ণ, বুধবার, ১৫ জুন ২০২২
  • ৭৭৩ বার পড়া হয়েছে

দেশে দীর্ঘদিন করোনা সংক্রমণ নিম্নমুখী ছিল।  গত কয়েকদিনে তা আবার ঊর্ধ্বমুখী।গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ২৩২ জন। তবে আশার কথা, করোনায় আক্রান্ত হয়ে টানা ১৬ দিন কারো মৃত্যু হয়নি দেশে। ফলে মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ১৩১ জনে অপরিবর্তিত আছে।

বুধবার (১৫ জুন) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।

এ নিয়ে টানা ১৩ দিন করোনা শনাক্তের সংখ্যা ঊর্ধ্বমুখী। স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী, গত ২ জুন থেকে দেশে ক্রমাগত করোনা সংক্রমণ বেড়ে চলেছে। ২ জুন ২২ জন, ৩ জুন ২৯ জন,  ৪ জুন ৩১ জন, ৫ জুন ৩৪ জন, ৬ জুন ৪৩ জন, ৭ জুন ৫৪ জন, ৮ জুন ৫৮ জন, ৯ জুন ৫৯ জন, ১০ জুন ৬৪ জন, ১১ জুন ৭১ জন, ১২ জুন ১০৯ জন, ১৩ জুন ১২৮ ও ১৪ জুন ১৬২ জনের শরীরে করোনা শনাক্ত হয়। সবশেষ ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন আরও ২৩২ জন।

এ নিয়ে দেশে এ পর্যন্ত ১৯ লাখ ৫৪ হাজার ৬৩৭ জনের করোনা শনাক্ত হলো এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ১৩১ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্তের ২৩২ জনের মধ্যে রাজধানী ২১৬ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৮৮ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫ হাজার ৫০৪ জন।

২৪ ঘণ্টায় ৫ হাজার ৯৮৮টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৫ হাজার ৯৮৬টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩ দশমিক ৮৮ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৭ শতাংশ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

গণমাধ্যমে লেখালেখি: পেশাগত নীতিনৈতিকতা ও দায়িত্ববোধ – ড. মাহরুফ চৌধুরী

প্রতিদিনই ঢাকায় করোনা শনাক্ত বাড়ছে

আপডেট সময় : ০৬:৪০:৫০ অপরাহ্ণ, বুধবার, ১৫ জুন ২০২২