বৃহস্পতিবার | ৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম

প্রবাসীরা সাত দিনের মধ্যে পাসপোর্ট পাবেন : স্বরাষ্ট্রমন্ত্রী

  • amzad khan
  • আপডেট সময় : ০৫:৩২:২৭ অপরাহ্ণ, শনিবার, ২৫ ফেব্রুয়ারি ২০১৭
  • ৮১৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, আগে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রবাসীদের কাছে পাসপোর্ট পাঠানো হতো। এতে দুই থেকে তিন মাস সময় লাগত। এখন তিন দিনের মধ্যে সংশ্লিষ্ট দূতাবাসে পাসপোর্ট পৌঁছে যাবে। সর্বোচ্চ সাত দিনের মধ্যে প্রবাসীরা পাসপোর্ট হাতে পাবেন।

সাত দিনের মধ্যে প্রবাসীদের হাতে পাসপোর্ট তুলে দেওয়ার লক্ষ্যে আন্তর্জাতিক কুরিয়ার সংস্থা ফেডেক্স-এর সঙ্গে চুক্তি সই করেছে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর। আজ শনিবার দুপুরে আগারগাঁও পাসপোর্ট অধিদপ্তরের কার্যালয়ে বহিরাগমন ও পাসপোর্ট সেবা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘আমাদের এখানে কোনো জঙ্গি যাতে পাসপোর্ট না পায়, সে জন্য পুলিশ ভেরিফিকেশনের প্রয়োজন আছে।’ তিনি বলেন, কোনো জঙ্গি যাতে দেশের বাইরে না যেতে পারে এবং দেশের বাইরে থেকে কোনো জঙ্গি যাতে আসতে না পারে, সে জন্য বহিরাগমন বিভাগ সজাগ আছে।

পুলিশ ভেরিফিকেশনের প্রয়োজনীয়তা সম্পর্কে তিনি বলেন, যিনি পাসপোর্ট পাচ্ছেন, তিনি সন্ত্রাসী কি না, দেশের বাইরে গিয়ে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছেন কি না, সে জন্য ভেরিফিকেশনের প্রয়োজনীয়তা রয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ

প্রবাসীরা সাত দিনের মধ্যে পাসপোর্ট পাবেন : স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ০৫:৩২:২৭ অপরাহ্ণ, শনিবার, ২৫ ফেব্রুয়ারি ২০১৭