বৃহস্পতিবার | ৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম

খুলনা বিভাগে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক !

  • amzad khan
  • আপডেট সময় : ০৫:২৮:৫৮ অপরাহ্ণ, শনিবার, ২৫ ফেব্রুয়ারি ২০১৭
  • ৮০১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

দেশের দক্ষিণ-পশ্চিম এলাকার প্রবেশদ্বার মাগুরাসহ খুলনা বিভাগের ১০ জেলায় রোববার সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন।

চুয়াডাঙ্গা ডিলাক্স পরিবহনের চালক জামির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদানের প্রতিবাদে এবং তার সাজা মওকুফের দাবিতে শনিবার দুপুরে যশোরে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন খুলনা বিভাগীয় আঞ্চলিক কমিটির সভা থেকে এ ধর্মঘটের ডাক দেয়া হয়।

সভার পর সাংবাদিকদের বিষয়টি জানান মাগুরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ইমদাদুর রহমান।

তিনি জানান, সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুর রহিম বক্স দুদু খুলনা বিভাগের সব শ্রমিক সংগঠনের সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে রোববার সকাল ৬টা থেকে খুলনা বিভাগের ১০ জেলার সব রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ঘোষণা দেন। জামির হোসেনের সাজা মওকুফ না হওয়া পর্যন্ত এ ১০ জেলায় কোনো ইঞ্জিনচালিত যানবাহন চলাচল করতে দেয়া হবে না বলে সভায় সিদ্ধান্ত হয়।

প্রসঙ্গত, ২০১১ সালের ১৩ আগস্ট মানিকগঞ্জে চুয়াডাঙ্গা ডিলাক্স পরিবাহনের একটি বাসের সাথে মাইক্রোবাসের সংঘর্ষে দেশের খ্যাতিমান সাংবাদিক মিশুক মুনীর ও চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদসহ পাঁচজন নিহত হন। ওই ঘটনায় করা মামলায় গত বুধবার মানিকগঞ্জের আদালত বাসচালক জামির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ

খুলনা বিভাগে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক !

আপডেট সময় : ০৫:২৮:৫৮ অপরাহ্ণ, শনিবার, ২৫ ফেব্রুয়ারি ২০১৭