বুধবার | ৪ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে খুবি অফিসার্স কল্যাণ পরিষদের মানববন্ধন Logo গণমাধ্যমে লেখালেখি: পেশাগত নীতিনৈতিকতা ও দায়িত্ববোধ – ড. মাহরুফ চৌধুরী Logo স্টুডেন্ট স্কয়ার: শিক্ষার্থী থেকেই টেকসই পরিবর্তনের সূচনা Logo কেউ নির্বাচনী আচরণ বিধিমালা ভঙ্গ করলে আইনি ব্যবস্থা : স্বরাষ্ট্র উপদেষ্টা Logo এনবিআরের ওয়েবসাইটে এইচএস কোডভিত্তিক আমদানি তথ্য প্রকাশ Logo গাজীপুর-৪ আসনের দুই প্রার্থীর হাতে তৌফিক সুলতান স্যারের ‘জ্ঞানের জগৎ’ বই Logo পবিত্র লাইলাতুল বরাত আনজুমান ট্রাস্ট’র ব্যবস্থাপনায় কর্মসূচি Logo পলাশবাড়ীতে ব্যবসায়ীকে ছুরিকাঘাতের ঘটনায় দোকান বন্ধ রেখে বিক্ষোভ Logo পলাশবাড়ীর কালিবাড়ী হাটে পেটে ও মাথায় ছুরিকাঘাতে আহত মুরগীর ব্যবসায়ী Logo ক্যারিয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে সুস্পষ্ট কর্মপরিকল্পনা থাকতে হবে: উপ-উপাচার্য

রামপুরায় শিক্ষার্থীদের অবরোধ

  • rahul raj
  • আপডেট সময় : ১১:৫৭:৫৫ পূর্বাহ্ণ, বুধবার, ১ ডিসেম্বর ২০২১
  • ৭৮৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক: আজও সড়কে নেমেছেন শিক্ষার্থীরা। বুধবার (১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে রামপুরা ব্রিজের ওপর অবস্থান নেন আশপাশের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। সেখানে তারা রাস্তা বন্ধ করে দিয়েছেন। 

গতকাল মঙ্গলবারও সকাল থেকে রামপুরার রাস্তাটি বন্ধ করে রাখেন তারা। বিক্ষোভ করে দিনভর। আর আজও একই রাস্তায় বন্ধ করে দিয়েছেন তারা। গণপরিবহন থেকে যাত্রীদের নামিয়ে দিয়ে তা আটকেও দিচ্ছেন। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, মঙ্গলবার দুপুর দুইটা পর্যন্ত তারা রাস্তা অবরোধ কর্মসূচি পালন করেছে। তাদের দাবি নিরাপদ সড়ক। তাদের ৯ দফা দাবি না মানা হলে অবরোধ কর্মসূচি চলবে।

রামপুরা থানার ওসি রফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘আমরা শুনেছি শিক্ষার্থীরা রাস্তায় নেমেছে। আগে থেকে ঘোষণা ছিল তারা আজকেও নামবে। তবে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে পুলিশের যথেষ্ট উপস্থিতি রয়েছে।’

রাজধানীর শিক্ষার্থীরা রাস্তায় নেমেছিল গণপরিবহনে অর্ধেক ভাড়ার (হাফ পাস) দাবিতে। এর মধ্যে ২৪ নভেম্বর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির চাপায় নটর ডেম কলেজছাত্রের মৃত্যুর ঘটনার পর তা নিরাপদ সড়ক আন্দোলনে রূপ নেয়। সোমবার রাতে রামপুরায় বাসচাপায় মাঈনুদ্দিন ইসলাম নামের আরেক শিক্ষার্থীর মৃত্যু তাতিয়ে দিয়েছে কোমলমতিদের।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে খুবি অফিসার্স কল্যাণ পরিষদের মানববন্ধন

রামপুরায় শিক্ষার্থীদের অবরোধ

আপডেট সময় : ১১:৫৭:৫৫ পূর্বাহ্ণ, বুধবার, ১ ডিসেম্বর ২০২১