মঙ্গলবার | ৩ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo গণমাধ্যমে লেখালেখি: পেশাগত নীতিনৈতিকতা ও দায়িত্ববোধ – ড. মাহরুফ চৌধুরী Logo স্টুডেন্ট স্কয়ার: শিক্ষার্থী থেকেই টেকসই পরিবর্তনের সূচনা Logo কেউ নির্বাচনী আচরণ বিধিমালা ভঙ্গ করলে আইনি ব্যবস্থা : স্বরাষ্ট্র উপদেষ্টা Logo এনবিআরের ওয়েবসাইটে এইচএস কোডভিত্তিক আমদানি তথ্য প্রকাশ Logo গাজীপুর-৪ আসনের দুই প্রার্থীর হাতে তৌফিক সুলতান স্যারের ‘জ্ঞানের জগৎ’ বই Logo পবিত্র লাইলাতুল বরাত আনজুমান ট্রাস্ট’র ব্যবস্থাপনায় কর্মসূচি Logo পলাশবাড়ীতে ব্যবসায়ীকে ছুরিকাঘাতের ঘটনায় দোকান বন্ধ রেখে বিক্ষোভ Logo পলাশবাড়ীর কালিবাড়ী হাটে পেটে ও মাথায় ছুরিকাঘাতে আহত মুরগীর ব্যবসায়ী Logo ক্যারিয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে সুস্পষ্ট কর্মপরিকল্পনা থাকতে হবে: উপ-উপাচার্য Logo ইইউ’র সঙ্গে দ্রুত এফটিএ নিয়ে আলোচনা শুরুর আহ্বান প্রধান উপদেষ্টার

রওশন এরশাদের সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান জি.এম. কাদের।

  • আপডেট সময় : ১২:৫২:৩২ পূর্বাহ্ণ, রবিবার, ৭ নভেম্বর ২০২১
  • ৭৮৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও সংসদে বিরোধী দলীয় নেতা অসুস্থ বেগম রওশন এরশাদকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স রাত সাড়ে ৯টায় থাইল্যান্ড পৌঁছেছে। তাঁর অবস্থা অপরিবর্তিত। ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসা শুরু হবে তাঁর।

বেগম রওশন এরশাদের সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও সংসদে বিরোধী দলীয় উপনেতা জি.এম. কাদের এমপি।

এর আগে উন্নত চিকিৎসার জন্য শুক্রবার সন্ধ্যায় একটি এয়ার অ্যাম্বুলেন্স করে তাকে ব্যাংককের উদ্দেশ্যে যাত্রা করা হয়। রওশন এরশাদের একান্ত সচিব মামুন হাসান জানান, শুক্রবার সন্ধ্যা ৬টা ২৫মিনিটে একটি এয়ার অ্যাম্বুলেন্স রওশন এরশাদকে নিয়ে ব্যাংককের উদ্দেশ্যে রওনা হয়। সঙ্গে রয়েছেন ছেলে রাহগির আলমাহি সাদ এরশাদ এবং পুত্রবধূ মাহিমা এরশাদ।

ফুসফুসের জটিলতায় গত ১৪ অগাস্ট ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয় রওশন এরশাদকে। এরপর থেকে টানা ৮৪ দিন ধরে তিনি হাসপাতালে রয়েছেন। গত ২৫ অগাস্ট তাকে আইসিইউ থেকে সিএমএইচের অফিসার্স ফ্যামিলি ওয়ার্ডের ভিভিআইপি কেবিনে স্থানান্তর করা হয়েছিল। পরে আবার আইসিইউওতে ফেরত নেওয়া হয়।

রওশন এরশাদের সুস্থতা কামনায় ছেলে রাহগির আলমাহি সাদ এরশাদও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

গণমাধ্যমে লেখালেখি: পেশাগত নীতিনৈতিকতা ও দায়িত্ববোধ – ড. মাহরুফ চৌধুরী

রওশন এরশাদের সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান জি.এম. কাদের।

আপডেট সময় : ১২:৫২:৩২ পূর্বাহ্ণ, রবিবার, ৭ নভেম্বর ২০২১