মঙ্গলবার | ৩ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে খুবি অফিসার্স কল্যাণ পরিষদের মানববন্ধন Logo গণমাধ্যমে লেখালেখি: পেশাগত নীতিনৈতিকতা ও দায়িত্ববোধ – ড. মাহরুফ চৌধুরী Logo স্টুডেন্ট স্কয়ার: শিক্ষার্থী থেকেই টেকসই পরিবর্তনের সূচনা Logo কেউ নির্বাচনী আচরণ বিধিমালা ভঙ্গ করলে আইনি ব্যবস্থা : স্বরাষ্ট্র উপদেষ্টা Logo এনবিআরের ওয়েবসাইটে এইচএস কোডভিত্তিক আমদানি তথ্য প্রকাশ Logo গাজীপুর-৪ আসনের দুই প্রার্থীর হাতে তৌফিক সুলতান স্যারের ‘জ্ঞানের জগৎ’ বই Logo পবিত্র লাইলাতুল বরাত আনজুমান ট্রাস্ট’র ব্যবস্থাপনায় কর্মসূচি Logo পলাশবাড়ীতে ব্যবসায়ীকে ছুরিকাঘাতের ঘটনায় দোকান বন্ধ রেখে বিক্ষোভ Logo পলাশবাড়ীর কালিবাড়ী হাটে পেটে ও মাথায় ছুরিকাঘাতে আহত মুরগীর ব্যবসায়ী Logo ক্যারিয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে সুস্পষ্ট কর্মপরিকল্পনা থাকতে হবে: উপ-উপাচার্য

ওমরাহ হজ করতে যাওয়া যাত্রীদের জন্য স্বাস্থ্য-সংক্রান্ত নতুন নির্দেশনা।

  • আপডেট সময় : ০১:১৯:২২ পূর্বাহ্ণ, রবিবার, ১৭ অক্টোবর ২০২১
  • ৭৮০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ওমরাহ হজ করতে যাওয়া যাত্রীদের স্বাস্থ্য-সংক্রান্ত নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। শনিবার (১৬ অক্টোবর) সৌদি আরবের মিনিস্ট্রি অব হজ অ্যান্ড ওমরাহ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে জারি করা এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেয়।

একইদিন বিমান বাংলাদেশ এয়ারলাইনসসহ যেসব এয়ারলাইনস বাংলাদেশ থেকে ওমরাহ যাত্রী বহন করে তাদেরও বিজ্ঞপ্তিটি পাঠানো হয়। ১৭ অক্টোবর থেকে নতুন এই নির্দেশনা কার্যকর করা হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক ওমরাহ যাত্রীরা বাস এবং প্রাইভেটকারের শতভাগ সিট ব্যবহার করতে পারবেন। তবে হোটেলের ক্ষেত্রে প্রতি রুমে সর্বোচ্চ দুজনের অবস্থান বলবৎ থাকবে। আগে যাত্রীদের বাস ও গাড়ির ৫০ শতাংশ সিট ফাঁকা রেখে চলাচল করতে হতো।

ওমরাহ করতে যাওয়া যাত্রীদের জন্য উন্মুক্ত (খোলা) স্থানে মাস্ক পরা আর বাধ্যতামূলক থাকবে না (কিছু ব্যতিক্রম ছাড়া)। তবে বদ্ধ যায়গায় মাস্ক ব্যবহার করতে হবে।

মক্কার মসজিদ আল-হারাম (কাবা শরিফ এলাকা) এবং মদিনার মসজিদে নববীতে ধারণক্ষমতার সম্পূর্ণ অংশে মুসল্লিরা যেতে পারবেন ও নামাজ আদায় করতে পারবেন। এখানে কর্মী এবং আগত ভিজিটরদের অবশ্যই সার্বক্ষণিক মাস্ক পরতে হবে।

ওমরাহ, নামাজ ও জিয়ারতের জন্য আগের মতোই তাসরিয়া বা তাওক্কালনা অ্যাপের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। তবে টিকার সম্পূর্ণ ডোজ গ্রহণ ছাড়া কিংবা তাওয়াক্কালনায় এপয়েন্টমেন্ট ছাড়া কেউ এসব জায়গায় যেতে পারবেন না।

এর আগে করোনায় ভাইরাসের কারণে ১৭ মাস বন্ধ থাকার পর ১০ আগস্ট থেকে দুই ডোজ টিকা গ্রহণের শর্তে বাংলাদেশিদের ওমরাহ হজ পালনের সুযোগ দেয় সৌদি সরকার।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে খুবি অফিসার্স কল্যাণ পরিষদের মানববন্ধন

ওমরাহ হজ করতে যাওয়া যাত্রীদের জন্য স্বাস্থ্য-সংক্রান্ত নতুন নির্দেশনা।

আপডেট সময় : ০১:১৯:২২ পূর্বাহ্ণ, রবিবার, ১৭ অক্টোবর ২০২১