মঙ্গলবার | ৩ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে খুবি অফিসার্স কল্যাণ পরিষদের মানববন্ধন Logo গণমাধ্যমে লেখালেখি: পেশাগত নীতিনৈতিকতা ও দায়িত্ববোধ – ড. মাহরুফ চৌধুরী Logo স্টুডেন্ট স্কয়ার: শিক্ষার্থী থেকেই টেকসই পরিবর্তনের সূচনা Logo কেউ নির্বাচনী আচরণ বিধিমালা ভঙ্গ করলে আইনি ব্যবস্থা : স্বরাষ্ট্র উপদেষ্টা Logo এনবিআরের ওয়েবসাইটে এইচএস কোডভিত্তিক আমদানি তথ্য প্রকাশ Logo গাজীপুর-৪ আসনের দুই প্রার্থীর হাতে তৌফিক সুলতান স্যারের ‘জ্ঞানের জগৎ’ বই Logo পবিত্র লাইলাতুল বরাত আনজুমান ট্রাস্ট’র ব্যবস্থাপনায় কর্মসূচি Logo পলাশবাড়ীতে ব্যবসায়ীকে ছুরিকাঘাতের ঘটনায় দোকান বন্ধ রেখে বিক্ষোভ Logo পলাশবাড়ীর কালিবাড়ী হাটে পেটে ও মাথায় ছুরিকাঘাতে আহত মুরগীর ব্যবসায়ী Logo ক্যারিয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে সুস্পষ্ট কর্মপরিকল্পনা থাকতে হবে: উপ-উপাচার্য

করোনা : সাত জেলায় চলাচল বন্ধ ঘোষণা

  • rahul raj
  • আপডেট সময় : ০৭:০৮:১৪ অপরাহ্ণ, সোমবার, ২১ জুন ২০২১
  • ৭৯৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক: করোনা সংক্রমণ বাড়তে থাকায় ২২ জুন থেকে ৩০ জুন পর্যন্ত ঢাকার আশেপাশের ৭ জেলায় চলাচলে বিধিনিষেধ দিয়েছে সরকার। সোমবার (২১ জুন) দুপুরে, এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রীপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। চলাচলে বিধিনিষেধের আওতায় পড়া জেলাগুলো হলো: নারায়ণগঞ্জ, গাজীপুর, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, রাজবাড়ী, মাদারীপুর ও গোপালগঞ্জ।

ঢাকাকে আলাদা করতে এই নির্দেশনা বলে জানিয়ে সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, বিধিনিষেধে শুধুমাত্র আইনশৃঙ্খলা এবং জরুরি পরিষেবা যেমন: কৃষি উপকরণ, খাদ্যশস্য ও খাদ্যদ্রব্য পরিবহণ, ত্রাণ বিতরণ, স্বাস্থ্য সেবা, কোভিড-১৯ টিকা প্রদান, বিদ্যুৎ, পানি, গ্যাস/জ্বালানি, ফায়ার সার্ভিস নিষেধাজ্ঞার আওতা বহির্ভূত থাকবে। এর সাথে বন্দরসমূহের কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট, গণমাধ্যম, বেসরকারি নিরাপত্তা ব্যবস্থা, ডাক সেবাসহ অন্যান্য জরুরি ও অত্যাবশ্যকীয় পণ্য ও সেবার সঙ্গে সংশ্লিষ্ট অফিসসমূহ, তাদের কর্মচারী ও যানবাহন এবং পণ্যবাহী ট্রাক এ নিষেধাজ্ঞার আওতা বহির্ভূত থাকবে।

এদিকে, করোনা সংক্রমণ প্রতিরোধে রবিবার (২০ জুন) মধ্যরাত থেকে কুষ্টিয়া ও নড়াইল জেলায় লকডাউন শুরু হয়েছে। বন্ধ রয়েছে গণপরিবহণ ও ব্যবসা প্রতিষ্ঠান। তবে, ওষুধ, কাঁচাবাজার ও নিত্যপণ্যের দোকান সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত খোলা থাকছে।

এদিকে সোমবার (২১ জুন) সকাল থেকে ৭ দিনের লকডাউন শুরু হয়েছে ফরিদপুর সদর, ভাঙ্গা ও বোয়ালমারী পৌর এলাকায়। মধ্যরাত থেকে রাজবাড়ীর তিনটি পৌরসভায় চলছে লকডাউন।

এছাড়া, সাতক্ষীরায় তৃতীয় সপ্তাহের মত লকডাউন চলছে। ৭ জুন থেকে কঠোর বিধিনিষেধ চলছে জয়পুরহাট সদর, পাঁচবিবি ও কালাই পৌরসভায়। চুয়াডাঙ্গা সদর পৌরসভা ও আলুকদিয়া ইউনিয়নে সাতদিনের লকডাউন শুরু হয়েছে। এছাড়া নোয়াখালী পৌরসভা ও সদর উপজেলার ৬ ইউনিয়নে ৪ জুন থেকে চলছে লকডাউন। দিনাজপুর সদরে চলমান লকডাউনের মেয়াদ আরো ৭ দিন বাড়ানো হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে খুবি অফিসার্স কল্যাণ পরিষদের মানববন্ধন

করোনা : সাত জেলায় চলাচল বন্ধ ঘোষণা

আপডেট সময় : ০৭:০৮:১৪ অপরাহ্ণ, সোমবার, ২১ জুন ২০২১