বুধবার | ৪ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে খুবি অফিসার্স কল্যাণ পরিষদের মানববন্ধন Logo গণমাধ্যমে লেখালেখি: পেশাগত নীতিনৈতিকতা ও দায়িত্ববোধ – ড. মাহরুফ চৌধুরী Logo স্টুডেন্ট স্কয়ার: শিক্ষার্থী থেকেই টেকসই পরিবর্তনের সূচনা Logo কেউ নির্বাচনী আচরণ বিধিমালা ভঙ্গ করলে আইনি ব্যবস্থা : স্বরাষ্ট্র উপদেষ্টা Logo এনবিআরের ওয়েবসাইটে এইচএস কোডভিত্তিক আমদানি তথ্য প্রকাশ Logo গাজীপুর-৪ আসনের দুই প্রার্থীর হাতে তৌফিক সুলতান স্যারের ‘জ্ঞানের জগৎ’ বই Logo পবিত্র লাইলাতুল বরাত আনজুমান ট্রাস্ট’র ব্যবস্থাপনায় কর্মসূচি Logo পলাশবাড়ীতে ব্যবসায়ীকে ছুরিকাঘাতের ঘটনায় দোকান বন্ধ রেখে বিক্ষোভ Logo পলাশবাড়ীর কালিবাড়ী হাটে পেটে ও মাথায় ছুরিকাঘাতে আহত মুরগীর ব্যবসায়ী Logo ক্যারিয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে সুস্পষ্ট কর্মপরিকল্পনা থাকতে হবে: উপ-উপাচার্য

মন্ত্রিসভায় অনুমোদন: ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড

  • আপডেট সময় : ১২:১০:২৫ অপরাহ্ণ, সোমবার, ১২ অক্টোবর ২০২০
  • ৭৭৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে নারী ও শিশু নির্যাতন আইনের নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
জোরালো দাবির মুখে আজ সোমবার সকাল সাড়ে দশটায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ওই বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম ব্রিফিং করে সাংবাদিকদের বিস্তারিত জানাবেন।

নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ সংশোধনের লক্ষ‌্যে সকালে মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাবটি উপস্থাপন করা হয়। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রাখতে এ আইনটি মন্ত্রিসভায় তোলা হয়।

এদিকে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক জানান, রাষ্ট্রপতির অনুমোদন নিয়ে মঙ্গলবার এ ব্যাপারে অধ্যাদেশ জারি করা হবে।

এর আগে, রোববার তিনি সাংবাদিকদের বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনার পর আইন সংশোধন করে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড করার উদ্যোগ নেয়া হয়েছে। সংশোধিত আইনের খসড়া মন্ত্রিসভার বৈঠকে অনুমোদনের জন্য উপস্থাপন করা হচ্ছে।’

আইন ও সালিশ কেন্দ্রের পরিসংখ্যান অনুসারে, এ বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৯৭৫টি ধর্ষণের অভিযোগ এসেছে। অর্থাৎ গড়ে প্রতি মাসে শতাধিক ধর্ষণের ঘটনা ঘটেছে।

বিশ্লেষকদের মতে, পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গি, সমাজে প্রোথিত নারী-বিদ্বেষ, অপরাধীদের পৃষ্ঠপোষকতা ও পার পেয়ে যাওয়ায় সংস্কৃতির কারণেই কমছে না এ ধরনের অপরাধ। আর সেক্ষেত্রে মুখ্য ভূমিকা নিতে হবে রাষ্ট্রকেই।

তারা আরো জানান, সামাজিক আন্দোলনের রাজনীতিকরণও অনেক সময় মূল উদ্দেশ্য আদায়ে প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে খুবি অফিসার্স কল্যাণ পরিষদের মানববন্ধন

মন্ত্রিসভায় অনুমোদন: ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড

আপডেট সময় : ১২:১০:২৫ অপরাহ্ণ, সোমবার, ১২ অক্টোবর ২০২০