বুধবার | ৪ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে খুবি অফিসার্স কল্যাণ পরিষদের মানববন্ধন Logo গণমাধ্যমে লেখালেখি: পেশাগত নীতিনৈতিকতা ও দায়িত্ববোধ – ড. মাহরুফ চৌধুরী Logo স্টুডেন্ট স্কয়ার: শিক্ষার্থী থেকেই টেকসই পরিবর্তনের সূচনা Logo কেউ নির্বাচনী আচরণ বিধিমালা ভঙ্গ করলে আইনি ব্যবস্থা : স্বরাষ্ট্র উপদেষ্টা Logo এনবিআরের ওয়েবসাইটে এইচএস কোডভিত্তিক আমদানি তথ্য প্রকাশ Logo গাজীপুর-৪ আসনের দুই প্রার্থীর হাতে তৌফিক সুলতান স্যারের ‘জ্ঞানের জগৎ’ বই Logo পবিত্র লাইলাতুল বরাত আনজুমান ট্রাস্ট’র ব্যবস্থাপনায় কর্মসূচি Logo পলাশবাড়ীতে ব্যবসায়ীকে ছুরিকাঘাতের ঘটনায় দোকান বন্ধ রেখে বিক্ষোভ Logo পলাশবাড়ীর কালিবাড়ী হাটে পেটে ও মাথায় ছুরিকাঘাতে আহত মুরগীর ব্যবসায়ী Logo ক্যারিয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে সুস্পষ্ট কর্মপরিকল্পনা থাকতে হবে: উপ-উপাচার্য

বিএনপির আন্দোলন এখন পত্রিকার পাতা আর ফেসবুক স্ট্যাটাসে সীমাবদ্ধ : ওবায়দুল কাদের

  • আপডেট সময় : ০১:৪০:১৫ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২০
  • ৭৮৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির আন্দোলন এখন পত্রিকার পাতা আর ফেসবুক স্ট্যাটাসে সীমাবদ্ধ।
আজ বুধবার দুপুরে সংসদ ভবনস্থ সরকারি বাসভবনে আয়োজিত অনলাইন সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
আন্দোলন করে খালেদা জিয়াকে মুক্ত করবে বিএনপি নেতাদের এমন বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির আন্দোলনের রঙ কী, বর্ণ কেমন ইতোমধ্যেই তাদেও নেতা-কর্মীরাতো বুঝেছেই, দেশের মানুষও দেখেছে। বিএনপি’র আন্দোলন এখন রাজপথে নয়, তাদের আন্দোলন এখন পত্রিকার পাতা আর ফেসবুক স্ট্যাটাসে সীমাবদ্ধ।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আন্দোলনের কোনও ইস্যু নেই। নেই বস্তুগত পরিস্থিতি। এ নিয়ে বিএনপি নেতারাও বিভ্রান্ত। তারা একবার বলে আন্দোলনের লক্ষ্য খালেদা জিয়ার মুক্তি, আবার বলে গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলন। কখনও বলে নির্বাচন কমিশন, কখনও আগাম নির্বাচন, আবার কখনও সরকার পরিবর্তন। আন্দোলন-সংগ্রামের লক্ষ্য নির্ধারণেই বিএনপি চরম ব্যর্থ। আর আন্দোলনতো সুদূর পরাহত।’
তিনি বলেন, বিএনপি নির্বাচনে অংশ নিয়ে ভোটের দিন জণগণকে কেন্দ্রে আসার আহ্বান জানিয়ে তারা নিজেরাই কেন্দ্রে যায় না।
ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি ভোটে অংশ নেয় নির্বাচনকে বিতর্কিত করতে। জনগণ এখন বুঝে গেছে বিএনপির অক্ষমতা আর দ্বিচারিতা। নিকটবর্তী ও দূরদর্শী লক্ষ্যহীন রাজনীতি আর সিদ্ধান্তহীনতা বিএনপিকে ক্রমশ জনবিচ্ছিন্ন করে চলেছে।’
দেশে গণতন্ত্র নেই বিএনপি মহাসচিবের এই অভিযোগ প্রসঙ্গে কাদের বলেন, দেশে যদি গণতন্ত্র না থাকে, মত প্রকাশে বাধা থাকে তাহলে প্রতিদিন সরকারের বিরুদ্ধে বিষোদগার করছেন কী করে?’ বাংলাদেশের ইতিহাসে এমন ব্যর্থ, দায়িত্বহীন এবং লক্ষ্যহীন দলের উদাহরণ একমাত্র বিএনপিই।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে খুবি অফিসার্স কল্যাণ পরিষদের মানববন্ধন

বিএনপির আন্দোলন এখন পত্রিকার পাতা আর ফেসবুক স্ট্যাটাসে সীমাবদ্ধ : ওবায়দুল কাদের

আপডেট সময় : ০১:৪০:১৫ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২০