বৃহস্পতিবার | ২ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইবিস্থ নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে সোহরাব ও রাজীব Logo চাঁদপুর সড়ক বিভাগের উদ্যোগে ২ হাজার বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন Logo প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে বিশেষ ছাড় সংক্রান্ত অবহিতকরণ সভা চাঁদপুর সদর হাসপাতালে কোনো ওষুধ কোম্পানির প্রতিনিধি ঢুকতে পারবেন না Logo সংবর্ধনার মধ্য দিয়ে চাঁদপুর জেলা পরিষদে দায়িত্ব নিলেন নতুন প্রশাসক সলিম উল্যা সেলিম Logo স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী Logo সুন্দরবনে জোনাব বাহিনীর কবল থেকে জেলে উদ্ধার, কোস্ট গার্ডের অভিযান জোরদার Logo সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু: নিরাপদ সড়কের দাবিতে খুবিতে মানববন্ধন Logo মতলব দক্ষিণে নায়েরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভরসার নাম ফারুক হাসান Logo চাঁদপুর লঞ্চে জন্ম নিল কন্যাশিশু, পাশে দাঁড়াল পুলিশ-সাংবাদিক-স্বেচ্ছাসেবকরা Logo চাঁদপুরে হামে আক্রান্ত ২৮ শিশু ভর্তি, মৃত্যু ৩, খোলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড

চুয়াডাঙ্গায় জনবসতি এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে জরিমানা

  • rahul raj
  • আপডেট সময় : ০৮:২৪:০৪ অপরাহ্ণ, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২০
  • ৭৪৯ বার পড়া হয়েছে

শামসুজ্জোহা পলাশ, চুয়াডাঙ্গা প্রতিনিধি :

চুয়াডাঙ্গার জীবননগরে জনবসতি এলাকায় এক্সিভেটর দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত শাহ আলম (৩৫) নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে। সে উপজেলার মাধবপুর গ্রামের আইজদ্দিন মন্ডলের ছেলে।

আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম মুনিম লিংকন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, জীবননগর উপজেলার মাধবপুর গ্রামের আইজদ্দিন মন্ডলের ছেলে শাহ আলম (৩৫) সরকারি নির্দেশনা উপেক্ষা করে জনবসতি এলাকায় এক্সিভেটর দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করছিল। জনবসতি এলাকায় বালু উত্তোলন করার কারণে আশপাশের স্থাপনা হুমকির মুখে পড়েছে এবং পার্শ্ববর্তী জমিগুলো ভেঙ্গে পড়ছে। এ অবস্থায় গ্রামবাসী জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ দায়ের করেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট এসএম মুনিম লিংকন জানান, গ্রামবাসীর অভিযোগের ভিত্তিতে মাধবপুর গ্রামে অভিযান চালানো হয়। এসময় প্রশাসনের অনুমতি না নিয়ে সরকারি নির্দেশনা উপেক্ষা করে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রির দায়ে শাহ আলমকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং বালু উত্তোলন বন্ধ রাখার জন্য নির্দেশ দেয়া হয়েছে।

তিনি আরও জানান, অবৈধভাবে কেউ বালু উত্তোলন করে বিক্রি করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। # #

ট্যাগস :

ইবিস্থ নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে সোহরাব ও রাজীব

চুয়াডাঙ্গায় জনবসতি এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে জরিমানা

আপডেট সময় : ০৮:২৪:০৪ অপরাহ্ণ, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২০