বুধবার | ৪ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে খুবি অফিসার্স কল্যাণ পরিষদের মানববন্ধন Logo গণমাধ্যমে লেখালেখি: পেশাগত নীতিনৈতিকতা ও দায়িত্ববোধ – ড. মাহরুফ চৌধুরী Logo স্টুডেন্ট স্কয়ার: শিক্ষার্থী থেকেই টেকসই পরিবর্তনের সূচনা Logo কেউ নির্বাচনী আচরণ বিধিমালা ভঙ্গ করলে আইনি ব্যবস্থা : স্বরাষ্ট্র উপদেষ্টা Logo এনবিআরের ওয়েবসাইটে এইচএস কোডভিত্তিক আমদানি তথ্য প্রকাশ Logo গাজীপুর-৪ আসনের দুই প্রার্থীর হাতে তৌফিক সুলতান স্যারের ‘জ্ঞানের জগৎ’ বই Logo পবিত্র লাইলাতুল বরাত আনজুমান ট্রাস্ট’র ব্যবস্থাপনায় কর্মসূচি Logo পলাশবাড়ীতে ব্যবসায়ীকে ছুরিকাঘাতের ঘটনায় দোকান বন্ধ রেখে বিক্ষোভ Logo পলাশবাড়ীর কালিবাড়ী হাটে পেটে ও মাথায় ছুরিকাঘাতে আহত মুরগীর ব্যবসায়ী Logo ক্যারিয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে সুস্পষ্ট কর্মপরিকল্পনা থাকতে হবে: উপ-উপাচার্য

বিএনপি-জামায়াত দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেয় : হানিফ

  • আপডেট সময় : ০৪:৩৬:৩৮ অপরাহ্ণ, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২০
  • ৮০০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি বলেছেন, অতীতে বিএনপি-জামায়াত তাদের সরকারের আমলে দুর্নীতিকে রাষ্ট্রীয়ভাবে লালন পালন করে প্রাতিষ্ঠানিক রূপ দেয়।
তিনি বলেন, সেই দূর্নীতির মূল এখন উৎপাটন হচ্ছে। তাই সরকারের দূর্নীতি বিরোধী অভিযানের সমালোচনা করা মানে দূর্নীতিবাজদের পক্ষ নেয়া।
হানিফ আজ সদর উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন দপ্তরের উন্নয়নমূলক কাজের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেয়ার আগে সাংবাদিকদের এসব কথা বলেন।
তিনি বলেন, সারাদেশে উন্নয়নের জোয়ার চলছে। অথচ বিএনপি নেতারা কোন উন্নয়ন দেখে না। কারণ তারা কখনো দেশের উন্নয়ন করেনি। তাদের সেই ব্যর্থতা ঢাকতে তারা সরকারের বিরুদ্ধে বিষোদাগার করছে।
হানিফ আরো বলেন, বিএনপি একটি জনবিচ্ছিন্ন দল। এই দলের কথা বলার কিছু নেই। সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করে তারা জনগনের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছে।
এ সময় কুষ্টিয়া ৪(কুমারখালী-খোকসা) আসনের সাংসদ সেলিম আলতাফ জর্জ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলীসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। পরে তিনি কুষ্টিয়া মাসুদ রুমি কলেজের নতুন ভবন উদ্বোধন করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে খুবি অফিসার্স কল্যাণ পরিষদের মানববন্ধন

বিএনপি-জামায়াত দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেয় : হানিফ

আপডেট সময় : ০৪:৩৬:৩৮ অপরাহ্ণ, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২০