বৃহস্পতিবার | ২ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইবিস্থ নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে সোহরাব ও রাজীব Logo চাঁদপুর সড়ক বিভাগের উদ্যোগে ২ হাজার বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন Logo প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে বিশেষ ছাড় সংক্রান্ত অবহিতকরণ সভা চাঁদপুর সদর হাসপাতালে কোনো ওষুধ কোম্পানির প্রতিনিধি ঢুকতে পারবেন না Logo সংবর্ধনার মধ্য দিয়ে চাঁদপুর জেলা পরিষদে দায়িত্ব নিলেন নতুন প্রশাসক সলিম উল্যা সেলিম Logo স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী Logo সুন্দরবনে জোনাব বাহিনীর কবল থেকে জেলে উদ্ধার, কোস্ট গার্ডের অভিযান জোরদার Logo সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু: নিরাপদ সড়কের দাবিতে খুবিতে মানববন্ধন Logo মতলব দক্ষিণে নায়েরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভরসার নাম ফারুক হাসান Logo চাঁদপুর লঞ্চে জন্ম নিল কন্যাশিশু, পাশে দাঁড়াল পুলিশ-সাংবাদিক-স্বেচ্ছাসেবকরা Logo চাঁদপুরে হামে আক্রান্ত ২৮ শিশু ভর্তি, মৃত্যু ৩, খোলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড

জীবননগরে ভোক্তা-অধিকার অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা

  • rahul raj
  • আপডেট সময় : ১১:৫১:০৬ পূর্বাহ্ণ, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২০
  • ৭৫৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:জীবননগরে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার জীবননগর উপজেলার দত্তনগর রোড ও থানা রোড এলাকায় এ ভ্রাম্যমাণ অভিযানটি পরিচালনা করেন চুয়াডাঙ্গায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গার সহকারী পরিচালক সজল আহম্মেদ।
অভিযানে দত্তনগর রোডে বারভাঙ্গা এলাকায় মেসার্স মা-তুরিন বেকারিকে বিএসটিআই ও স্যানেটারি সার্টিফিকেট ব্যতীত অস্বাস্থ্যকরভাবে খাদ্যদ্রব্য তৈরি ও তৈরিকৃত পণ্যের যথাযথ মোড়কীকরণ বিধি (মেয়াদ, মূল্য, ওজন ইত্যাদি) লংঘন করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৭, ৪৩ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পরবর্তীতে অভিযান পরিচালনা করা হয় থানা রোড এলাকায় মেসার্স রানী বেকারিতে। গত বছর তাদের বিএসটিআইয়ের লাইসেন্স, স্যানেটারি সার্টিফিকেট, কর্মচারীদের স্বাস্থ্য পরীক্ষার সনদ, কারখানার পরিবেশ মানোন্নয়ন ও উৎপাদিত পণ্যের যথাযথ মোড়কীকরণ বিধি মানার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছিল। কিন্তু গতকাল পরিদর্শনে গিয়ে দেখা যায় মানা হয়নি তার কোনোটাই। নির্দেশনা অমান্য করে অস্বাস্থ্যকরভাবে খাদ্যদ্রব্য তৈরি করায় ও তৈরিকৃত পণ্যের যথাযথ মোড়কীকরণ বিধি লংঘন করায় একই ধারায় প্রতিষ্ঠানটিকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে সহযোগিতায় ছিলেন জীবননগর উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর আনিসুর রহমান। নিরাপত্তার দায়িত্বে ছিলেন চুয়াডাঙ্গা জেলা পুলিশ ও এসআই রকির নের্তৃত্বে জীবননগর থানার একটি চৌকস টিম।

ট্যাগস :

ইবিস্থ নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে সোহরাব ও রাজীব

জীবননগরে ভোক্তা-অধিকার অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ১১:৫১:০৬ পূর্বাহ্ণ, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২০