বুধবার | ৪ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে খুবি অফিসার্স কল্যাণ পরিষদের মানববন্ধন Logo গণমাধ্যমে লেখালেখি: পেশাগত নীতিনৈতিকতা ও দায়িত্ববোধ – ড. মাহরুফ চৌধুরী Logo স্টুডেন্ট স্কয়ার: শিক্ষার্থী থেকেই টেকসই পরিবর্তনের সূচনা Logo কেউ নির্বাচনী আচরণ বিধিমালা ভঙ্গ করলে আইনি ব্যবস্থা : স্বরাষ্ট্র উপদেষ্টা Logo এনবিআরের ওয়েবসাইটে এইচএস কোডভিত্তিক আমদানি তথ্য প্রকাশ Logo গাজীপুর-৪ আসনের দুই প্রার্থীর হাতে তৌফিক সুলতান স্যারের ‘জ্ঞানের জগৎ’ বই Logo পবিত্র লাইলাতুল বরাত আনজুমান ট্রাস্ট’র ব্যবস্থাপনায় কর্মসূচি Logo পলাশবাড়ীতে ব্যবসায়ীকে ছুরিকাঘাতের ঘটনায় দোকান বন্ধ রেখে বিক্ষোভ Logo পলাশবাড়ীর কালিবাড়ী হাটে পেটে ও মাথায় ছুরিকাঘাতে আহত মুরগীর ব্যবসায়ী Logo ক্যারিয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে সুস্পষ্ট কর্মপরিকল্পনা থাকতে হবে: উপ-উপাচার্য

আওয়ামী লীগ তাসের ঘর নয় যে টোকা লাগলেই পড়ে যাবে : সেতুমন্ত্রী

  • আপডেট সময় : ০৮:৫৮:০৩ অপরাহ্ণ, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২০
  • ৮০১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগ তাসের ঘর নয় যে, টোকা লাগলেই পড়ে যাবে।
তিনি বলেন, ‘বাংলাদেশে আওয়ামী লীগের শক্তির উৎস বন্দুকের নল নয়, ক্ষমতার উৎস দেশের জনগণ। তাই আওয়ামী লীগ তাসের ঘর নয় যে, টোকা লাগলে পড়ে যাবে। আওয়ামী লীগের শেকড় মাটির অনেক গভীরে।
ওবায়দুল কাদের আজ শনিবার রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশে (আইডিইবি) প্রতিনিধি সম্মেলনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন তিনি।
‘ক্ষমতা নাকি তাসের ঘরের মত ভেঙ্গে যাবে’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে সেতুমন্ত্রী বলেন, ‘আমাদের দলের শেখর বাংলাদেশের মাটির অনেক গভীরে। মাটি ও মানুষের দল হিসেবে জনমানুষের বুকের গভীরে শেখ হাসিনা ও আওয়ামী লীগ ঠাঁই করে নিয়েছে। দেশের প্রতিটি আন্দোলন সংগ্রামে, অর্জনে সমৃদ্ধিতে বাংলাদেশ আওয়ামী লীগ নেতৃত্বে দিয়েছে।’
তিনি বলেন, ‘প্রতিটি দুর্যোগে সংকটে গত ৭০ বছর ধরে জনগনের পাশে থেকেছে। এদেশের সর্বশ্রেষ্ঠ অর্জন মহান স্বাধীনতা অর্জিত হয়েছে আওয়ামী লীগের নেতৃত্বে। তাই যারা মনে করেন আওয়ামী লীগের অবস্থান তাসের ঘরের মতো তারা বোকার স্বর্গে বাস করছেন।’
প্রকৌশলীদের উদ্দেশ্যে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ২০৪১ সালের মধ্যে সমৃদ্ধ বাংলাদেশের লক্ষমাত্রা অর্জনের ক্ষেত্রে সরকারের মহাপরিকল্পনা বাস্তবায়নে প্রকৌশলীদের শক্তিশালী ভূমিকা রাখতে হবে। আশা করবো আপনাদের নিজস্ব মেধা ও শ্রম দিয়ে সরকারের উন্নয়ন পরিকল্পনা এগিয়ে নেয়ার পাশাপাশি যে কোনো অনিয়ম দুর্নীতি ও অপচয়ের বিরুদ্ধে সচেষ্ট থাকতে হবে।
কাদের বলেন, বিশেষজ্ঞদের মতে করোনা আসন্ন শীতে বাংলাদেশে দ্বিতীয় তরঙ্গ দেখা দিতে পারে। তাই এখন থেকেই সাবধানতা অবলম্বন করে চলতে হবে। মাস্ক বাধ্যতামূলক পরিধান করতে হবে।
আইডিইবি’র সভাপতি একেএম হামিদের সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ শামসুর রহমান অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে খুবি অফিসার্স কল্যাণ পরিষদের মানববন্ধন

আওয়ামী লীগ তাসের ঘর নয় যে টোকা লাগলেই পড়ে যাবে : সেতুমন্ত্রী

আপডেট সময় : ০৮:৫৮:০৩ অপরাহ্ণ, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২০