বৃহস্পতিবার | ৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম

আদালতের রায় বাংলায় না লেখায় প্রধান বিচারপতির দুঃখ প্রকাশ !

  • amzad khan
  • আপডেট সময় : ০৪:১৪:২৭ অপরাহ্ণ, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি ২০১৭
  • ৮০৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা একুশে ফেব্রুয়ারিতে সকাল পৌনে ৯টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর আদালতের রায় বাংলা ভাষায় না লেখায় দুঃখ প্রকাশ করেছেন। সরকারি অধিদপ্তরগুলোয় বাংলা চালু হলেও আদালতে সেটা বাস্তবায়ন করা পুরোপুরি সম্ভব হয়নি। এ জন্য আমরা খুবই দুঃখিত বলে জানান প্রধান বিচারপতি।

প্রধান বিচারপরি জানান, এখনো হাইকোর্ট বিভাগের কয়েকজন বিচারক খুব সুন্দরভাবে বাংলায় রায় লিখছেন। এটা অন্যদের জন্য অনুসরণীয় হতে পারে। আপিল বিভাগেও আমরা এটি বাস্তবায়নের চেষ্টা করছি। প্রযুক্তির এই যুগে যদি কোনো ডিভাইস আসে যার মাধ্যমে আদালতে ঘোষণা করা রায় বাংলায় রূপান্তর হয়ে যাবে, তাহলে অনায়াসে বাংলা ব্যবহার নিশ্চিত করা সম্ভব হবে। একুশে ফেব্রুয়ারিকে শোকের দিন উল্লেখ করে এস কে সিনহা বলেন,আজকের দিন আমাদের জন্য শোকের। ১৯৫২ সালের এই দিনে আমরা বাংলা ভাষা পেয়েছি আমাদের ভাইদের রক্তের বিনিময়ে।

প্রধান বিচারপতি ব্যক্তিগত একটি অভিজ্ঞতার কথা উল্লেখ করে বলেন, কয়েকদিন আগে আমার গ্রামের বাড়ি মৌলভীবাজারে গিয়েছিলাম। সেখানকার একজন অধ্যাপক আমাকে জানান, ঢাকা ছাড়াও বাংলা ভাষার জন্য লড়াই করে ভারতেও কয়েকজন নিহত হয়েছিলেন। তিনি সেই নামগুলো সংগ্রহ করে একটি গ্রন্থ লিখেছেন। এবারের বইমেলাতেই হয়ত সেটি প্রকাশ হতে পারে। এর ফলে বাংলা ভাষার ইতিহাস আরও সমৃদ্ধ হবে বলে আমি মনে করি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ

আদালতের রায় বাংলায় না লেখায় প্রধান বিচারপতির দুঃখ প্রকাশ !

আপডেট সময় : ০৪:১৪:২৭ অপরাহ্ণ, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি ২০১৭