বৃহস্পতিবার | ৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম

শহীদ মিনারে শ্রদ্ধা জানালেন খালেদা জিয়া !

  • amzad khan
  • আপডেট সময় : ০৩:৪৬:২২ অপরাহ্ণ, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি ২০১৭
  • ৮০৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষাশহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দিবাগত রাত দেড়টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দেন তিনি।

এরপর কিছুক্ষণ নীরবতা পালন করেন খালেদা জিয়া। এসময় তার সাথে দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে, রাত রাত ১২টা ৫০ মিনিটে গুলশান কার্যালয় থেকে দলের নেতাদের নিয়ে শহীদ মিনারের উদ্দেশে রওনা হন খালেদা জিয়া। রাত ১টা ২৫ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পৌঁছান তারা। এসময় একটি গাড়িতে ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান ও একান্ত সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসকে নিয়ে শহীদ মিনার প্রাঙ্গণে ঢোকেন খালেদা জিয়া। আরেকটি বড় বাসে যান অন্য নেতারা।

রাষ্ট্রীয় প্রোটোকল অনুযায়ী রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, মন্ত্রিপরিষদের সদস্য, প্রধান বিচারপতি, কূটনীতিক কোরের ডিন, কূটনীতিক ও মিশন প্রধান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ক্ষমতাসীন দলের প্রধান’র শ্রদ্ধা নিবেদন শেষে রাত দেড়টায় শহীদ মিনারে ফুল দেওয়ার সুযোগ পান খালেদা জিয়া।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ

শহীদ মিনারে শ্রদ্ধা জানালেন খালেদা জিয়া !

আপডেট সময় : ০৩:৪৬:২২ অপরাহ্ণ, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি ২০১৭