বুধবার | ১১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন Logo চাঁদপুরে বিডি কারেন্ট নিউজ ২৪-এর ইফতার মাহফিল Logo পলাশবাড়ীতে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার Logo পলাশবাড়ীতে বিষ্ণুপুর জামে মসজিদে ইমাম-মুয়াজ্জিনের নাম প্রেরণে অনিয়মের অভিযোগ, ইউএনও’র কাছে লিখিত আবেদন Logo সামাজিক সংগঠন চাঁদমুখের উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ Logo নারী নেতৃত্বের শক্তি, মানবিকতার প্রতীক বিজয়ীর ফাউন্ডার দক্ষ নারী সংগঠক তানিয়া ইশতিয়াক খান Logo তরপুরচন্ডী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় এডভোকেট মোঃ আলম খান (মঞ্জু) Logo পলাশবাড়ীতে বখাটেদের উৎপাত বেড়েছে, নিরাপত্তাহীনতায় স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা Logo জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে চাঁদপুরে ভূমিকম্প ও অগ্নিনিরাপত্তা মহড়া Logo পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ

মেহেরপুরের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকের দায়িত্ব অবহেলার অভিযোগ

  • rahul raj
  • আপডেট সময় : ১২:৫৮:৪৮ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২০
  • ৮১৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

মেহেরপুরের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকের দায়িত্ব অবহেলার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে।রোগীর পরিবারের লোকজন জানান, রবিবার রাত দুইটার দিকে উপজেলার বাওট গ্রামের মৃত ইসাহাক কারীর ছেলে সিরাজুল ইসলাকে মুমূর্ষ অবস্থায় একজন গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয় তার পরিবারের লোকজন। সেখানে কর্তব্যরত কাউকে দেখতে পায়নি তারা। প্রায় আধা ঘন্টা যাবৎ উচ্চস্বরে ডাকাডাকির পর কোন সাড়া না পেয়ে সাংবাদিককে ফোন দেই রোগীর পরিবার।

ওই রাতেই গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রিয়াজুল আলমের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমাদের সেবা ২৪ ঘন্টা অব্যাহত রয়েছে ১০৯ নম্বর রুমে ডাক্তার রয়েছে। রুগীর পরিবারের লোকজন বাস্তবে দেখে ১০৯ নম্বর রুমে তালা ঝুলানো ভিতর লাইট এবং ফ্যান চলছে।একটু পরেই ডাঃ রিয়াজুল আলম জানান ১০১ নাম্বার রুমে ডাক্তার দেবাশীষ রয়েছে এবং সেই সাথে বলেন আপনি একজন সরকারি কর্মকর্তাকে এত রাতে বিরক্ত করছেন আপনাকে আমলে নিলাম।

এরপর ডাক্তার নার্স রোগীর পরিবারের লোকজনের সাথে দেখা করে এবং প্রাথমিক চিকিৎসা দিয়ে কুষ্টিয়া সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।কর্তব্যরত চিকিৎসক ডাঃ দেবাশীষ জানান, রোগীর লোকজন দরজায় নক না করে ফ্লোরে ছুটাছুটি করেছে। একবার চিৎকারের শব্দ শুনেছি এবং আমার কাছে মনে হয়েছে ওয়ার্ডের কোন রোগীর বা বাইরের কোন শব্দ।

গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রিয়াজুল আলম তার কথা পরিবর্তন করে বলেন আপনাকে নয় তথ্যটি আমলে নেওয়ার কথা বলেছেন। তিনি আরো বলেন ডাক্তার, নার্স, ওয়ার্ড বয় সবাই হাসপাতালে ছিল খুঁজে না পাওয়ার কোন সুযোগ নাই।গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা আরএম সেলিম শাহনেওয়াজ জানান, বিষয়টি অবগত হলাম। উর্ধতন কর্তৃপক্ষকে জানানো হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন

মেহেরপুরের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকের দায়িত্ব অবহেলার অভিযোগ

আপডেট সময় : ১২:৫৮:৪৮ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২০