বুধবার | ১১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন Logo চাঁদপুরে বিডি কারেন্ট নিউজ ২৪-এর ইফতার মাহফিল Logo পলাশবাড়ীতে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার Logo পলাশবাড়ীতে বিষ্ণুপুর জামে মসজিদে ইমাম-মুয়াজ্জিনের নাম প্রেরণে অনিয়মের অভিযোগ, ইউএনও’র কাছে লিখিত আবেদন Logo সামাজিক সংগঠন চাঁদমুখের উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ Logo নারী নেতৃত্বের শক্তি, মানবিকতার প্রতীক বিজয়ীর ফাউন্ডার দক্ষ নারী সংগঠক তানিয়া ইশতিয়াক খান Logo তরপুরচন্ডী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় এডভোকেট মোঃ আলম খান (মঞ্জু) Logo পলাশবাড়ীতে বখাটেদের উৎপাত বেড়েছে, নিরাপত্তাহীনতায় স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা Logo জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে চাঁদপুরে ভূমিকম্প ও অগ্নিনিরাপত্তা মহড়া Logo পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ

মেহেরপুরে করোনাভাইরাস প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালত চার ব্যবসায়ীকে জরিমানা

  • rahul raj
  • আপডেট সময় : ১২:১৮:৫৯ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২০
  • ৮১১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:মেহেরপুরে করোনাভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে জেলা প্রশাসনের উদ্যোগে মেহেরপুর শহরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চারটি দোকানে ১ হাজার ৫৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। বর্তমানে করোনা পরিস্থিতিতে সরকারি নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি না মানায় এ জরিমানা করা হয়। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে মেহেরপুর শহরের বড় বাজার ও হোটেল বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (এনডিসি) মাহমুদুল হাসান। ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলাকালে মেহেরপুর শহরের বড় বাজারের চাল ব্যবসায়ী আমজাদ হোসেনকে পাটজাত মোড়ক আইন ২০১০ ধারা অনুযায়ী ৮ শ টাকা জরিমানা করা হয়েছে এবং দণ্ডবিধি ১৮৬০ মোতাবেক আবুল গার্মেন্টস মালিককে ৪ শ টাকা, লিয়াকত সাইকেল স্টোর মালিককে ১৫০ টাকা ও শামিম স্টোরের মালিককে ২ শ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় মেহেরপুর জেলা পাট কর্মকর্তা মহাসিন সিকদার উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন

মেহেরপুরে করোনাভাইরাস প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালত চার ব্যবসায়ীকে জরিমানা

আপডেট সময় : ১২:১৮:৫৯ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২০