বুধবার | ১১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন Logo চাঁদপুরে বিডি কারেন্ট নিউজ ২৪-এর ইফতার মাহফিল Logo পলাশবাড়ীতে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার Logo পলাশবাড়ীতে বিষ্ণুপুর জামে মসজিদে ইমাম-মুয়াজ্জিনের নাম প্রেরণে অনিয়মের অভিযোগ, ইউএনও’র কাছে লিখিত আবেদন Logo সামাজিক সংগঠন চাঁদমুখের উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ Logo নারী নেতৃত্বের শক্তি, মানবিকতার প্রতীক বিজয়ীর ফাউন্ডার দক্ষ নারী সংগঠক তানিয়া ইশতিয়াক খান Logo তরপুরচন্ডী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় এডভোকেট মোঃ আলম খান (মঞ্জু) Logo পলাশবাড়ীতে বখাটেদের উৎপাত বেড়েছে, নিরাপত্তাহীনতায় স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা Logo জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে চাঁদপুরে ভূমিকম্প ও অগ্নিনিরাপত্তা মহড়া Logo পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ

মেহেরপুরের মুজিবনগর উপজেলা চেয়ারম্যানহ নতুন ১৩ জন করোনায় আক্রান্ত

  • rahul raj
  • আপডেট সময় : ১২:১৫:১৭ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২০
  • ৮২১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:মেহেরপুরের মুজিবনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়াউদ্দীন বিশ্বাস ও মহাজনপুর ইউপি চেয়ারম্যান আমাম হোসেন মিলুসহ জেলায় নতুন করে ১৩ জন করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। গতকাল সোমবার রাতে করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দীন। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বর্তমানে ১৫৯ জন। নতুন আক্রান্তদের মধ্যে মেহেরপুর সদর উপজেলার ৭ জন, গাংনী উপজেলার ৩ জন ও মুজিবনগর উপজেলায় ৩ জন। আক্রান্তরা হলেন- মুজিবনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়াউদ্দীন বিশ্বাস (৬৮), মহাজনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমাম হোসেন মিলু (৫৬), কোমরপুরের মোস্তাফিজুর রহমান (৩৩), গাংনী ঈদগাহপাড়ার আব্দুল হান্নান (৪৮) ও রেশমা খাতুন (৩৫) এবং করমদি হাইস্কুলের পাশে রেজাউল ইসলাম (৫০)। এছাড়াও মেহেরপুর সদর উপজেলায় ৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মেহেরপুরের সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দীন জানান, করোনাভাইরাস সন্দেহে পরীক্ষার জন্য যে নমুনা পাঠানো হয়েছিল, তার মধ্যে আরও ৪৬ জনের রিপোর্ট এসেছে, যার মধ্যে ১৩টি পজিটিভ রিপোর্ট। নতুন পজিটিভগুলো মেহেরপুর সদর উপজেলার ৭ জন, গাংনী উপজেলার ৩ জন ও মুজিবনগরে ৩ জন। এসব রিপোর্ট কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে দেওয়া হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন

মেহেরপুরের মুজিবনগর উপজেলা চেয়ারম্যানহ নতুন ১৩ জন করোনায় আক্রান্ত

আপডেট সময় : ১২:১৫:১৭ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২০