মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

সহকারি অধ্যাপক পদে পদোন্নতির নীতিমালা নিয়ে রুল !

  • amzad khan
  • আপডেট সময় : ০১:৫৪:৩৮ অপরাহ্ণ, সোমবার, ২০ ফেব্রুয়ারি ২০১৭
  • ৭৯২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সহকারি অধ্যাপক পদে পদোন্নতির ক্ষেত্রে ৫:২ অনুপাত নীতিমালা অনুসরণ করা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল রোববার এই রুল জারি করেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো: হুমায়ন কবির। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।আগামী ৪ সপ্তাহের মধ্যে শিক্ষা সচিবসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

আইনজীবী হুমায়ন কবির বলেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল বিধিমালায় বেসরকারি কলেজে নিয়োগপ্রাপ্ত সকল প্রভাষকের ৮ বছর পর সহকারি অধ্যাপক পদে পদোন্নতি পাওয়ার কথা। কিন্তু ২০১০ সালে শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা পরিপত্রের এক অংশে বলা হয় ‘এমপিওভূক্ত প্রভাষকগণ প্রভাষক পদে এমপিও ভূক্তির ৮ (আট) বছর পূর্তিতে ৫:২ অনুপাতে অধ্যাপক পদে পদোন্নতি পাবেন। এতে মোট পদ সংখ্যা বৃদ্ধি পাবে না। অথ্যাৎ ৫ জনে ২ জন করে সহকারি অধ্যাপক পদে পদোন্নতি পাবেন। যা মূল আইনের সঙ্গে সাংঘর্ষিক।

পরিপত্রের এই অংশের বৈধতা চ্যালেঞ্জ করে গত সপ্তাহে রিট করেন বগুড়ার দরগাহাট ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক পদে পদোন্নতি বঞ্চিত মতিয়ার রহমানসহ ৭ জন প্রভাষক। সেই রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে আদালত গতকাল রোববার রুল জারি করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

সহকারি অধ্যাপক পদে পদোন্নতির নীতিমালা নিয়ে রুল !

আপডেট সময় : ০১:৫৪:৩৮ অপরাহ্ণ, সোমবার, ২০ ফেব্রুয়ারি ২০১৭