বুধবার | ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

দেশের দুই শেয়ারবাজারে সব সূচকের ইতিবাচক ধারায় লেনদেন হয়েছে

  • আপডেট সময় : ০৪:৩৬:০৯ অপরাহ্ণ, শুক্রবার, ১৪ আগস্ট ২০২০
  • ৮২৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বিদায়ী সপ্তাহে দেশের দুই শেয়ারবাজারে সব সূচকের ইতিবাচক ধারায় লেনদেন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আগের সপ্তাহের চেয়ে বেশি টাকা মূল্যের শেয়ার কেনা বেচা হয়েছে। দৈনিক গড় লেনদেন হাজার কোটি ছাড়িয়েছে। একইসঙ্গে বেড়েছে সবগুলো মূল্যসূচক। দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই ধরা বজায় ছিলো।

লেনদেনের সাপ্তাহিক তথ্য-পরিসংখ্যান পর্যালোচনা করে এই চিত্র পাওয়া গেছে। বিদায়ী সপ্তাহে ডিএসইতে ৪ হাজার ৫০৪ কোটি ৮৯ লাখ টাকার মূল্যের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনাবেচা হয়েছে। আগের সপ্তাহে মোট লেনদেনের পরিমাণ ছিলো ২ হাজার ৯০৩ কোটি ৯০ লাখ টাকা।

সপ্তাহের ব্যবধানে দৈনিক গড় লেনদেন বেড়ে ৭২৫ কোটি ৯৭ লাখ টাকা থেকে বেড়ে এক হাজার ১২৬ কোটি ২২ লাখ টাকায় উন্নীত হয়। আগের সপ্তাহের চেয়ে লেনদেন বেড়ে হয়েছে ৫৫ দশমিক ১৩ শতাংশ।

ডিএসইর  প্রধান মূল্যসূচক ডিএসইএক্স এর অবস্থান দাঁড়ায় ৪ হাজার ৩৬৪ দশমিক ৮৩ পয়েন্ট। সপ্তাহের শুরুতে সূচকটির অবস্থান ছিলো ৪ হাজার ২১৪ দশমিক ৪৩ পয়েন্ট। সপ্তাহের ব্যবধানে সূচক কমেছে ১৫০ দশমিক ৪০ পয়েন্ট বা ৩ দশমিক ৫৬ শতাংশ।

ডিএসইর সেরা ৩০ কোম্পানির সূচক ডিএসই-৩০ এক সপ্তাহের ব্যবধানে ১ হাজার ৪২০ দশমিক ৬৪ পয়েন্ট থেকে ১ হাজার ৪৭৫ দশমিক ৮৮ পয়েন্টে উঠে আসে। ডিএসই শরীয়াহ সূচক ডিএসইএস ৯৭৬ দশমিক ৫০ পয়েন্ট থেকে বেড়ে হয়েছে এক হাজার ১১ দশমিক ১১ পয়েন্ট।  ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ৩৫৯টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২৮২টির, ৫৯ টি কোম্পানির শেয়ারের দাম কমেছে। এ সময়ে ১৮ টি কোম্পানির শেয়ারের দাম ছিলো অপরিবর্তিত।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

দেশের দুই শেয়ারবাজারে সব সূচকের ইতিবাচক ধারায় লেনদেন হয়েছে

আপডেট সময় : ০৪:৩৬:০৯ অপরাহ্ণ, শুক্রবার, ১৪ আগস্ট ২০২০