বুধবার | ১১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সামাজিক সংগঠন চাঁদমুখের উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ Logo নারী নেতৃত্বের শক্তি, মানবিকতার প্রতীক বিজয়ীর ফাউন্ডার দক্ষ নারী সংগঠক তানিয়া ইশতিয়াক খান Logo তরপুরচন্ডী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় এডভোকেট মোঃ আলম খান (মঞ্জু) Logo পলাশবাড়ীতে বখাটেদের উৎপাত বেড়েছে, নিরাপত্তাহীনতায় স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা Logo জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে চাঁদপুরে ভূমিকম্প ও অগ্নিনিরাপত্তা মহড়া Logo পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ Logo কয়রা সদর ইউনিয়নে এলএলএপি অভিযোজন প্রক্রিয়ার ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত Logo ‘একুশ শতকে তারুণ্য’ গ্রন্থে স্থান পেলো খুবি শিক্ষার্থীদের প্রবন্ধ Logo পলাশবাড়ীতে কাশিয়াবাড়ী বাজারে ৬ টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে ভুষিভূত ব্যাপক ক্ষয়ক্ষতি  Logo চাঁদপুরে জেলা অভিবাসন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

প্রেমের ফাঁদে ফেলে কলেজ ছাত্রীর অর্থ আত্মসাৎ: পিবিআই’র জালে কোটচাঁদপুরের যুবক

  • আপডেট সময় : ০৯:৫৫:১৫ অপরাহ্ণ, বুধবার, ১২ আগস্ট ২০২০
  • ৮৩৬ বার পড়া হয়েছে

অবিবাহিত ভুয়া বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তার কান্ড!

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ

ট্রেনের যাত্রায় পরিচয়। এরপর মোবাইল, ফেসবুক ও মেসেঞ্জারে কথা-বার্তা। নিজেকে সেনা কর্মকর্তা পরিচয় দিয়ে কলেজ ছাত্রীর সঙ্গে গড়ে তোলেন প্রেমের সম্পর্ক। এরপর হাতিয়ে নেয় নগদ ৮০ হাজার টাকা ও ৫৭ হাজার টাকা মূল্যের ল্যাপটপ। সেই প্রতারক আলমগীর হোসেন ওরফে আশিকুর রহমান রাব্বিকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) যশোর।

তিনি ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার ছয়খাদা গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে। মঙ্গলবার যশোরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহাদী হাসানের আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছেন আলমগীর হোসেন। এর আগে সোমবার বিকালে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

ওই দিন কোতয়ালি থানায় অভিযোগ দেন ভুক্তভোগী ছাত্রী। অভিযুক্তের কাছ থেকে ল্যাপটপ উদ্ধার করা হয়েছে। পিবিআই যশোরের পুলিশ সুপার রেশমা শারমিন জানান, প্রায় ছয় মাস আগে যশোর থেকে ট্রেনে কোটচাঁদপুর যাওয়ার পথে আলমগীর হোসেনে ওরফে আশিকুর রহমান রাব্বির সঙ্গে মামলার বাদী হামিদা খাতুনের পরিচয় হয়। পরবর্তীতে মোবাইল ও ফেসবুক মেসেঞ্জারে যোগাযোগের মাধ্যমে তাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরিচয় কালে আলমগীর হোসেন নিজেকে অবিবাহিত ও বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা (ক্যাপ্টেন) পরিচয় দেন।

প্রেমের সম্পর্কের এক পর্যায়ের হামিদা খাতুনের কাছে তার পারিবারিক প্রয়োজনে আর্থিক সমস্যার কথা বলে এক মাসের মধ্যে ফেরত দেওয়ার শর্তে নগদ ৮০ হাজার টাকা ধার নেন আলমগীর হোসেন। এছাড়া তার অফিসের কাজে ব্যবহারের জন্য বাদীর ব্যবহৃত ল্যাপটপটি চাইলে তাকে সরল বিশ্বাসে তার ব্যবহৃত এইচপি কোর আই ফাইভ ল্যাপটপটি দিয়ে দেন। এরপর আলমগীর নগদ টাকা ও ল্যাপটপ ফেরত দিতে টালবাহানা করতে থাকেন।

গত ১২ জুন সন্ধ্যা ৭টার দিকে মোবাইলে ফোন করে আলমগীরের কাছে পাওনা টাকা এবং ল্যাপটপ ফেরত চাইলে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। টাকা ও ল্যাপটপ ফেরত দেবেন না বলে জানান। পুলিশ সুপার আরও জানান, আলমগীরের ব্যবহৃত মোবাইল ফোনেও বিষয়টি সত্যতা পাওয়া যায়। মঙ্গলবার যশোর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মাহাদী হাসানের আদালতে তাকে সোপর্দ করা হয়। তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সামাজিক সংগঠন চাঁদমুখের উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ

প্রেমের ফাঁদে ফেলে কলেজ ছাত্রীর অর্থ আত্মসাৎ: পিবিআই’র জালে কোটচাঁদপুরের যুবক

আপডেট সময় : ০৯:৫৫:১৫ অপরাহ্ণ, বুধবার, ১২ আগস্ট ২০২০