বুধবার | ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

২০২০ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হার ৫.২৪ শতাংশে দাঁড়িয়েছে : বিবিএস

  • আপডেট সময় : ০৭:১৯:৫১ অপরাহ্ণ, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২০
  • ৮১১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

নোভেল করোনা ভাইরাস মহামারীর প্রভাব সত্ত্বেও বিগত অর্থবছরে (২০২০) বাংলাদেশে জিডিপি প্রবৃদ্ধি হার ৫.২৪ শতাংশে দাঁড়িয়েছে। এদিকে এই অর্থবছরে মাথাপিছু আয় বৃদ্ধি পেয়ে ২ হাজার ৬৪ ডলারে দাঁড়িয়েছে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো’র (বিবিএস) তথ্য অনুযায়ী, ২০১৯ অর্থবছরে বাংলাদেশের অর্থনীতির প্রবৃদ্ধি হার ছিল ৮.১৫ শতাংশ এবং ওই অর্থবছরে মাথাপিছু আয় ছিল ১,৯০৯ ডলার।
বিবিএস উপাত্ত অনুযায়ী, ২০১৮ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হার ছিল ৭.৮৬ শতাংশ। অন্যদিকে, ২০১৭ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হার ছিল ৭.২৮ শতাংশ।
২০১৯ অর্থবছরে মাথাপিছু আয় ছিল ১ হাজার ৯০৯ ডলার এবং তা বৃদ্ধি পেয়ে গত অর্থবছরে ২ হাজার ৬৪ ডলারে দাঁড়িয়েছে। ২০১৮ অর্থবছরে মাথাপিছু আয় ছিল ১ হাজার ৭৫১ ডলার।
শিল্প খাতে গত অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির হার বৃদ্ধি পেয়ে ৬.৪৮ শতাংশে দাঁড়িয়েছে। ২০১৯ অর্থবছরে এই হার ছিল ১২.৬৭ শতাংশ।
সেবা খাতে গত অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হার বৃদ্ধি পেয়ে ৫.৩২ শতাংশে দাঁড়িয়েছে। ২০১৯ অর্থবছরে এই হার ছিল ৬.৭৮ শতাংশ।
কৃষি খাতে গত অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির হার ছিল ৩.১১ শতাংশ। ২০১৯ অর্থবছরে এই হার ছিল ৩.৯২ শতাংশ।
বাংলাদেশের মোট জিডিপি’র আকার গত অর্থবছরে ছিল ১১,৬৩৭,৩৯৬ মিলিয়ন টাকা। ২০১৯ অর্থবছরে জিডিপি’র আকার ছিল ১১,০৫৭,৯৩৬ মিলিয়ন টাকা।
তবে, বর্তমান মূল্যে গত অর্থবছরে জিডিপি’র মোট আকার ছিল ২৭,৯৬৩,৭৮২ মিলিয়ন টাকা। ২০১৯ অর্থবছরে এই জিডিপি’র আকার ছিল ২৫,৪২৪,৮২৬ মিলিয়ন টাকা।
গত অর্থবছরে মাথাপিছু জিডিপি বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯৭০ ডলারে। ২০১৯ অর্থবছরে এই জিডিপি ছিল ১ হাজার ৮২৮ ডলার।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

২০২০ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হার ৫.২৪ শতাংশে দাঁড়িয়েছে : বিবিএস

আপডেট সময় : ০৭:১৯:৫১ অপরাহ্ণ, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২০