বুধবার | ১১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন Logo চাঁদপুরে বিডি কারেন্ট নিউজ ২৪-এর ইফতার মাহফিল Logo পলাশবাড়ীতে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার Logo পলাশবাড়ীতে বিষ্ণুপুর জামে মসজিদে ইমাম-মুয়াজ্জিনের নাম প্রেরণে অনিয়মের অভিযোগ, ইউএনও’র কাছে লিখিত আবেদন Logo সামাজিক সংগঠন চাঁদমুখের উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ Logo নারী নেতৃত্বের শক্তি, মানবিকতার প্রতীক বিজয়ীর ফাউন্ডার দক্ষ নারী সংগঠক তানিয়া ইশতিয়াক খান Logo তরপুরচন্ডী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় এডভোকেট মোঃ আলম খান (মঞ্জু) Logo পলাশবাড়ীতে বখাটেদের উৎপাত বেড়েছে, নিরাপত্তাহীনতায় স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা Logo জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে চাঁদপুরে ভূমিকম্প ও অগ্নিনিরাপত্তা মহড়া Logo পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ

পাকিস্তানের দল ঘোষণা ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে।

  • আপডেট সময় : ০৬:৩৩:০৮ অপরাহ্ণ, মঙ্গলবার, ৪ আগস্ট ২০২০
  • ৭৭৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

করোনা সংকট কাটিয়ে মাঠে ফিরেছে ক্রিকেট। ক্যারিবীয়দের পর টেস্টে সিরিজ খেলতে এবার পাকদের মুখোমুখি হবে ইংলিশরা। এ সিরিজের প্রথম টেস্টকে সামনে রেখে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান। তিন ম্যাচের সিরিজটি আইসিসি’র বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

আগামীকাল বুধবার থেকে ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে গড়াবে সিরিজের প্রথম টেস্ট।

এরইমধ্যে করোনা বিরতির পর প্রথম আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ পেয়েছে ইংল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাটিতে অনুষ্ঠিত তিন ম্যাচের টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে জয়ও পেয়েছে ইংলিশরা। অন্যদিকে করোনাকালে প্রথম আন্তর্জাতিক ক্রিকেট খেলার অপেক্ষায় আছে পাকিস্তান।

আইসিসি’র বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে ১৪০ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে পাকিস্তান। ২২৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ইংল্যান্ড। শীর্ষে আছে ভারত (৩৬০ পয়েন্ট) এবং দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়া (২৯৬ পয়েন্ট)।

টেস্টের পাকিস্তান দল:

আজহার আলী (অধিনায়ক), বাবর আজম (সহ-অধিনায়ক), শান মাসুদ, আবিদ আলী, ইমাম-উল-হক, ফাওয়াদ আলম, আসাদ শফিক, কাশিফ ভাট্টি, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সরফরাজ আহমেদ (উইকেটরক্ষক), শাদাব খান, মোহাম্মদ আব্বাস, শাহীন শাহ আফ্রিদি, নাসিম শাহ, সোহেল খান এবং ইয়াসির শাহ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন

পাকিস্তানের দল ঘোষণা ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে।

আপডেট সময় : ০৬:৩৩:০৮ অপরাহ্ণ, মঙ্গলবার, ৪ আগস্ট ২০২০