বৃহস্পতিবার | ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্বব্যাংকের কাছ থেকে ২০ দশমিক ২ কোটি ডলার ঋণ গ্রহণ করেছে বাংলাদেশ।

  • আপডেট সময় : ০৩:২০:৩৮ অপরাহ্ণ, রবিবার, ২ আগস্ট ২০২০
  • ৮১৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্বব্যাংকের কাছ থেকে ২০ দশমিক ২ কোটি ডলার ঋণ গ্রহণ করেছে বাংলাদেশ। যা ৪৫ লাখ মানুষের খাদ্য নিশ্চিত হবে। যা প্রতি ডলার সমান ৮৬ টাকা ধরে প্রায় এক হাজার ৭৩৭ কোটি দুই লাখ টাকা।

বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালক পর্ষদ বাংলাদেশের জাতীয় কৌশলগত কারণে শস্য মজুদের পরিমাণ বাড়াতে উদ্যোগ নিয়েছে। পাঁচ লাখ ৩৫ হাজার মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পন্ন আটটি আধুনিক স্টিল সাইলো নির্মাণ করা হবে।

রোববার বিশ্বব্যাংকের ঢাকা অফিস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে এক হাজার ৯১৯ কোটি ৯৬ লাখ ৭৫ হাজার টাকা। এর মধ্যে বেশির ভাগ টাকাই দিচ্ছে বিশ্বব্যাংক। বরিশাল, নারায়ণগঞ্জ, ঢাকা, আশুগঞ্জ, ময়মনসিংহ, মহেশ্বরপাশা, চট্টগ্রাম ও মধুপুরে সর্বমোট পাঁচ দশমিক ৩৫ লাখ মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পন্ন আটিটি আধুনিক স্টিল সাইলো নির্মাণ করা হবে। প্রকল্পটি বাংলাদেশকে চ্যালেঞ্জপূর্ণ সময়ে খাদ্য নিরাপত্তাহীনতা, যেমন ঘন ঘন জলবায়ু বিপর্যয় বা বর্তমান করোনাভাইরাস মহামারির মতো সংকট থেকে মুক্তি দেবে।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, বিশ্বব্যাংকের অর্থায়নের মাধ্যমে পরিবারগুলোতে দুর্যোগ পরবর্তীতে খাদ্য চাহিদা পূরণের জন্য শস্য সংরক্ষণাগারকে বড় করা হবে। একটি অনলাইন ফুড স্টক অ্যান্ড মার্কেট মনিটরিং সিস্টেমের (এফএসএমএমএস) মাধ্যমে শস্য সংগ্রহের ব্যবস্থাপনার দক্ষতা বাড়িয়ে তুলবে। প্রকল্পটির মাধ্যমে নারীদের জন্য নতুন কাজের সুযোগ তৈরি করবে।

সংস্থাটির বাংলাদেশ ও ভুটানের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ আনিস বলেন, বাংলাদেশের প্রায় ৮০ শতাংশ জনগোষ্ঠী গ্রামীণ অঞ্চলে বাস করে। জলবায়ুর ঝুঁকি এসব মানুষের জীবন-জীবিকা ও খাদ্য সুরক্ষাকে হুমকির মুখে ফেলে দেয়। আধুনিক সাইলো খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পারে। বর্তমানে করোনা মহামারির মতো সংকটের সময় খাদ্য সুরক্ষা নিশ্চিত করতে সহায়তা করবে।

বিশ্বব্যাংকের ঋণে বাস্তবায়নাধীন আটটি আধুনিক খাদ্য সংরক্ষণাগার বা সাইলোর নির্মাণকাজ চলছে ঢিমেতালে। সাড়ে চার বছরেও স্টিলের সাইলোর নির্মাণ কাজ আরম্ভ করা হয়নি। ২০২০ সালের জুনে প্রকল্পটি শেষ করার কথা। কিন্তু সাড়ে চার বছরে অগ্রগতি ৩৯ শতাংশ।

দুর্যোগ পরবর্তী সময়ে খাদ্য নিরাপত্তা, বীজ, শস্য সংরক্ষণের এবং গুণগতমান ও পুষ্টিমান বজায় রাখতে আটটি আধুনিক খাদ্য গুদাম নির্মাণে উদ্যোগ নেয়া হয়। খাদ্য মন্ত্রণালয় প্রকল্পটি বাস্তবায়ন করছে। ২০১৪ সালে একনেকে প্রকল্পটির অনুমোদন দেয়া হয়। ২০২০ সালের জুনে এ খাদ্য সংরক্ষণাগার নির্মাণ কাজ শেষ হওয়ার কথা। এ প্রকল্পের আওতায় পাঁচ লাখ হাউজহোল্ড সাইলো বিতরণ করবে। অর্থাৎ পারিবারিক পর্যায়ে সাইলো বিতরণ প্রকল্প। প্রতি পরিবারকে ১০০ কেজি চাল সংরক্ষণে ফুড গ্রেড প্লাস্টিক কনটেইনার দেয়া হবে। প্রতিটি হাউজহোল্ডার সাইলোর দাম ৩০ ডলার।

সরকার এটা বিতরণ করবে ১০ ডলারে। ২০১৩ সালের ৩১ ডিসেম্বর বিশ্বব্যাংকের বোর্ড সভায় এ প্রকল্পের ঋণ অনুমোদন করা হয়। প্রকল্পের মূল কাজ পাঁচ দশমিক ৩৫ লাখ টন ধারণক্ষমতার আটটি আধুনিক স্টিল সাইলো (চাল ও গম) নির্মাণ।

মাঠ পর্যায়ে পরিদর্শন প্রতিবেদনের তথ্যানুযায়ী কাজের বাস্তব অগ্রগতি ৩৯ শতাংশ। যেখানে অর্থ ব্যয় হয়েছে ১১ দশমিক ৩৭ শতাংশ বা ২১৮ কোটি ৩৩ লাখ ৫০ হাজার টাকা।  সাইলো নির্মাণে ভূমি উন্নয়ন, সাইট অফিস বিল্ডিং নির্মাণ ও সীমানা প্রাচীর নির্মাণ বাবদ ব্যয় হয়েছে মার্চ মাস পর্যন্ত ৫১ কোটি ৭২ লাখ টাকা। প্রকল্প বাস্তবায়নে বিভিন্ন পর্যায়ে বিলম্ব হয়। এর মধ্যে প্রকল্প পরিচালক নিয়োগ, পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ, ঠিকাদার প্রাক নির্বাচন, বিভিন্ন প্যাকেজে বিশ্বব্যাংকের অনাপত্তি গ্রহণ, খুলনা ও ময়মনসিংহ সাইলো সাইটের জরাজীর্ণ ভবন অপসারণের কাজে প্রকল্প বিলম্বিত হচ্ছে। তবে বিশ্বব্যাংকের প্রাপ্ত ঋণে নতুন করে প্রাণ ফিরে পাবে প্রকল্পটি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্বব্যাংকের কাছ থেকে ২০ দশমিক ২ কোটি ডলার ঋণ গ্রহণ করেছে বাংলাদেশ।

আপডেট সময় : ০৩:২০:৩৮ অপরাহ্ণ, রবিবার, ২ আগস্ট ২০২০