বৃহস্পতিবার | ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

নতুন মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক !

  • আপডেট সময় : ০৪:৩৮:৪৩ অপরাহ্ণ, বুধবার, ২৯ জুলাই ২০২০
  • ৮২২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বেসরকারি খাতে ঋণ জোগানের লক্ষ্যমাত্রা কমিয়ে নতুন মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। ঋণের প্রবৃদ্ধি ১৬.৫ শতাংশ নির্ধারণ করে চলতি অর্থবছরের দ্বিতীয়ার্ধের মুদ্রানীতি ঘোষণা করলো বাংলাদেশ ব্যাংক।

জুলাই-ডিসেম্বরের জন্য করা মুদ্রানীতিতে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি ছিল ১৫ শতাংশ। এবার তা করা হয়েছে ১৪ দশমিক ৮ শতাংশ।   বুধবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির এই মুদ্রানীতি ঘোষণা করেন।

তিনি বলেন, চলতি অর্থবছরের প্রথমার্ধের মুদ্রানীতিতে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ১৬ দশমিক ৮ শতাংশ নির্ধারণ করা হলেও তার লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হয়নি। তবে, এবার অর্থবছরের দ্বিতীয়ার্ধের বেসরকারি খাতের যে ঋণ প্রবৃদ্ধি নির্ধারণ করা হয়েছে তা অর্জন করা সম্ভব হবে বলে আমরা আশা করছি।

কেন লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হয়নি তার ব্যাখ্যায় গভর্নর জানান, চলতি অর্থবছরের প্রথমার্ধের শেষ দিকে এসে একাদশ জাতীয় সংসদ নির্বাচন থাকায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হয়নি। তবে, নতুন লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে। রিজার্ভ চুরির ঘটনায় মামলা দায়ের প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংক গভর্নর বলেন, ৩০শে জানুয়ারির মধ্যে মামলা দায়ের করা হবে বলে এরই মধ্যে বিষয়টি চূড়ান্ত করা হয়েছে। তবে, কার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে এবং কত টাকা ক্ষতিপূরণ চাওয়া হবে তা শিগগিরই জানানো হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

নতুন মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক !

আপডেট সময় : ০৪:৩৮:৪৩ অপরাহ্ণ, বুধবার, ২৯ জুলাই ২০২০