বৃহস্পতিবার | ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

করোনার দ্বিতীয় ঢেউয়ের আশঙ্কায় পুঁজিবাজারে ধস

  • rahul raj
  • আপডেট সময় : ০৪:১৮:২৯ অপরাহ্ণ, শুক্রবার, ১২ জুন ২০২০
  • ৮২৬ বার পড়া হয়েছে

অর্থনীতি ডেস্ক:করোনার দ্বিতীয় ঢেউ এলে ব্যাপক অর্থনৈতিক ক্ষতি হতে পারে, এই আশঙ্কায় বিশ্বব্যাপী শেয়ারবাজারে ধস নেমেছে। গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ সতর্ক করেছে, মার্কিন অর্থনীতিকে পুনরুদ্ধারে দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। আর এরপরই সূচক কমতে শুরু করে শেয়ারবাজারগুলোয়। বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

গতকাল যুক্তরাষ্ট্রের পুঁজিবাজারে প্রধান প্রধান কোম্পানির শেয়ারের দর গত কয়েক সপ্তাহের মধ্যে সবচেয়ে বেশি পড়েছে। লেনদেন শেষে ডাও জোন্স সূচক কমেছে ৭ শতাংশ। জাপান, হংকং ও চীনের পুঁজিবাজারে আজ শুক্রবার লেনদেনের শুরুতেই দর কমতে শুরু করে।

গতকাল দরপতন দেখেছে ইউরোপের পুঁজিবাজারও। জার্মানি ও ফ্রান্সের প্রধান সূচক কমেছে ৪ শতাংশ করে। যুক্তরাজ্যের পুঁজিবাজারের প্রধান সূচক এফটিএসই ১০০–ও কমেছে ৪ শতাংশ।

পুঁজিবাজার বিশ্লেষকেরা বলছেন, সরকার, সংস্থা এবং মানুষ প্রথমবারের চেয়ে দ্বিতীয় তরঙ্গের জন্য আরও ভালো প্রস্তুত রয়েছে। তবে সমস্যা হলো অর্থনীতিতে অর্থ ঢালার সীমাবদ্ধতা রয়েছে সরকারগুলোর।

টানা দরপতনের পর গত কয়েক সপ্তাহ কিছুটা ভালো সময় পার করে বিশ্ব শেয়ারবাজার। ভাইরাস মোকাবিলায় দেওয়া লকডাউন বিভিন্ন দেশে শিথিল হওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা আশার সঞ্চার হয়। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের শ্রম বিভাগ জানায়, গত মে মাসে যুক্তরাষ্ট্রে ২৫ লাখ কর্মসংস্থান হয়েছে। এই অপ্রত্যাশিত সংবাদ বাজারকে কিছুটা চাঙা করে তোলে। তবে ভালো সংবাদ বেশিক্ষণ স্থায়ী হয়নি। গতকাল যুক্তরাষ্ট্রের শ্রম বিভাগ জানায়, গত সপ্তাহে নতুন করে ১৫ লাখ মানুষ বেকারভাতার আবেদন করেছেন। প্রায় তিন কোটি মানুষ এখন বেকারভাতা নিচ্ছেন।

মার্কিন ফেডারেল রিজার্ভ নীতিনির্ধারকেরা গত বুধবার জানান, বেকারত্বের হার বছরের শেষে ৯ শতাংশের ওপরে থাকতে পারে। ২০০৮ সালের অর্থনৈতিক সংকটের পর সবচেয়ে খারাপ অবস্থান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

করোনার দ্বিতীয় ঢেউয়ের আশঙ্কায় পুঁজিবাজারে ধস

আপডেট সময় : ০৪:১৮:২৯ অপরাহ্ণ, শুক্রবার, ১২ জুন ২০২০