বুধবার | ৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

খালেদার সাজা হলে কোনো নির্বাচন হবে না: ফখরুল

  • amzad khan
  • আপডেট সময় : ১১:০৫:৩৬ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি ২০১৭
  • ৮১১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

‘কোনো ‘মিথ্যে’ মামলায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে সাজা দিয়ে কারাগারে পাঠালে এদেশে কোনো নির্বাচন হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।গতকাল বুধবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি হলে বিএনপি জোটের শরিক এনপিপি’র আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়াকে বাদ দিয়ে নির্বাচন হলে জনগণ সে নির্বাচন মেনে নেবে না। নুরুল হুদা (সিইসি) ছাত্র রাজনীতি করেছেন। পরে রাজনৈতিক সংশ্লিষ্টতার কারণে সরকারি চাকরি হারিয়েছেন। ২০০৮ সালে নির্বাচনে তাকে আওয়ামী লীগের প্রচারের দায়িত্ব দেয়া হয়েছিল। এসবের সব প্রমাণ আছে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অনেকেই বলছেন, ‘এই নির্বাচন কমিশনের অধীনে আমরা নির্বাচনে যাবো কি-না? আমাদের পরিষ্কার বক্তব্য- নির্বাচনকালীন সরকার কেমন হয় এবং নির্বাচন কমিশনের ভূমিকা কি হয়, তার ওপর নির্ভর করছে বিএনপির নির্বাচনে যাওয়া, না যাওয়া’।

নোবেল বিজয়ী ড. মুহম্মদ ইউনূস সম্পর্কে তিনি বলেন, ড. ইউনূস আমাদের গর্ব। সারা পৃথিবী তাকে সম্মান করছে। পার্শ্ববর্তী দেশ ভারতে তাকে বিভিন্নভাবে সম্মানিত করা হচ্ছে। সেখানে তিনি বিভিন্ন ধরনের ইনস্টিটিউট উদ্বোধন করছেন’।
এনপিপি’র চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জাতীয় পার্টির (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার, জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, এনপিপি’র মহাসচিব মোফস্তাফিজুর রহমান, ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মণি প্রমুখ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল

খালেদার সাজা হলে কোনো নির্বাচন হবে না: ফখরুল

আপডেট সময় : ১১:০৫:৩৬ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি ২০১৭