বৃহস্পতিবার | ৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম

মালয়েশিয়ার ত্রাণ পৌঁছেছে টেকনাফে !

  • amzad khan
  • আপডেট সময় : ১০:৪৯:৫৯ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি ২০১৭
  • ৮০৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য মালয়েশিয়া থেকে পাঠানো ত্রাণসামগ্রী টেকনাফ এসে পৌঁছেছে। গতকাল বুধবার টেকনাফে মালয়েশিয়া সরকারের ৩০ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের নেতা সংসদ সদস্য আব্দুল আজিজের সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ও রেড ক্রিসেন্ট সোসাইটির যৌথ উদ্যোগে জেলা প্রশাসনের সহযোগিতায় এই ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু হয়। প্রাথমিকভাবে ১৫০টি পরিবারের মধ্যে এ ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

এর আগে, সকালে চট্টগ্রাম বন্দর থেকে সড়ক পথে ত্রাণসামগ্রী টেকনাফে এসে পৌঁছায়। এর মধ্যে চাল, ডাল, কফি, চিনি, খাদ্যশস্য, ভোজ্য তেল, কম্বল ও চিকিৎসা সামগ্রীসহ প্রায় ৩৫ প্রকার পণ্য রয়েছে।

ত্রাণ বিতরণ সমন্বয় কমিটির প্রধান ও কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাইফুল ইসলাম মজুমদার জানান, বুধবার প্রাথমিকভাবে দেড়শ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে ত্রাণসামগ্রী পাবে রোহিঙ্গাদের ১৫ হাজার পরিবার। এর মধ্যে সাড়ে পাঁচ হাজার পরিবার টেকনাফে এবং সাড়ে ৯ হাজার পরিবার উখিয়ায়।

উল্লেখ্য, গত ৩ ফেব্রুয়ারি নটিক্যাল আলিয়া নামের একটি জাহাজ ১ হাজার ৪৭২ টন ত্রাণ নিয়ে মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেয়।গত মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) চট্টগ্রাম বন্দরের সিসিটি জেটিতে পৌঁছালে জাহাজ থেকে ত্রাণগুলো খালাস করা হয়। এরপর রাতেই সড়ক পথে কক্সবাজারের উখিয়া ও টেকনাফে নিয়ে আসা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ

মালয়েশিয়ার ত্রাণ পৌঁছেছে টেকনাফে !

আপডেট সময় : ১০:৪৯:৫৯ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি ২০১৭