বুধবার | ৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী

বুড়িমারী সীমান্ত থেকে বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ !

  • amzad khan
  • আপডেট সময় : ১০:৪১:০১ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি ২০১৭
  • ৭৯৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

লালমনিরহাটের বুড়িমারী সীমান্ত থেকে মোখলেছুর রহমান (৩০) নামে এক বাংলাদেশি যুবককে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ধরে নিয়ে গেছে বলে জানা গেছে। গতকাল বুধবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্তের ৮৪২ নং মূল সীমানা পিলারের অভ্যন্তর থেকে তাকে নিয়ে যায় বিএসএফ। মোখলেছুর রহমান পাটগ্রাম উপজেলার বুড়িমারী এলাকার আফজাল হোসেনের ছেলে।

সীমান্ত সূত্রে জানা যায়, মোখলেছুর রহমান বুড়িমারী সীমান্তের ৮৪২ নং মূল সীমানা পিলারের অভ্যন্তরে ঘোরাফেরা করছিল। এ সময় ভারতের চ্যাংড়াবান্ধা ৬১ বিএসএফের টহল দলের সদস্যরা তাকে ধরে নিয়ে যায়। এদিকে বিজিবি জানায়, মুরারী মোহন নামের এক ব্যক্তি গত ৫-৬ মাস আগে পাসপোর্ট ছাড়া  সীমান্ত অতিক্রম করে ভারতে যান। মঙ্গলবার রাত ১১টার দিকে দালাল চক্রের মাধ্যমে ভারতের কুচবিহার জেলার মেখলিগঞ্জ মহকুমার সীমান্ত পথে দহগ্রামে প্রবেশের চেষ্টাকালে বিএসএফের হাতে আটক হন। পরে বিএসএফ তাকে বেধড়ক পিটিয়ে গুরুতর জখম করে মেইন পিলার ১০ এর কাছে বাংলাদেশের অভ্যন্তরে ফেলে রেখে যায়। স্থানীয়দের খবরে বিজিবি সদস্যরা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে দহগ্রাম হাসপাতালে, পরে পাটগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। গুরুতর জখম বাংলাদেশি মুরারী মোহন গুপ্ত ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার সাভার এলাকার মৃত দেবেন্দ্র মোহন গুপ্তের ছেলে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) লালমনিরহাট ১৫ এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আহমেদ বজলুর রহমান হায়াতী উভয় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে প্রতিবাদ জানিয়ে বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে। পতাকা বৈঠকের আহবান করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম।

বুড়িমারী সীমান্ত থেকে বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ !

আপডেট সময় : ১০:৪১:০১ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি ২০১৭