বুধবার | ৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী

অনিয়ম দেখলে এসএমএস করুন !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:৪৫:৪৪ পূর্বাহ্ণ, বুধবার, ১৫ ফেব্রুয়ারি ২০১৭
  • ৭৯০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

যে কোন অনিয়ম দেখলে তা জানিয়ে নাগরিকদের সাথে সাথে এসএমএস করার আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক। তিনি বলেন, অমুক আইসা টাকা চাইছে, অমুক জোর করে এটা করতেছে। এসব জানিয়ে একটা এসএমএস করবেন, দেখবেন পরের দিন সকালেই ইনশাল্লাহ কাজ শুরু হয়ে যাবে।

গতকাল মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে গুলশান-১ নম্বরে ডিএনসিসি মার্কেটের ব্যবসায়ীদের জন্য অস্থায়ীভাবে নির্মিত শেডের উদ্বোধনকালে মেয়র এ আহ্বান জানান। এসময় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সেখানে দোকান বরাদ্দ দেওয়া হয়।

আনিসুল হক এসময় আরও বলেন, কেউ যদি আইনের বাইরে গিয়ে কিছু করে, আপনাদের বহু লোকের কাছে আমার ফোন নম্বর আছে, সবার ফোন নম্বর আছে। একটা এসএমএস করবেন এর বেশি কিছু নয়। নিজের মোবাইল নম্বর ছাড়াও সংশ্লিষ্টদেরও এসএমএস করার কথা বলেন মেয়র। তিনি বলেন, কোনো অনিয়ম হতে দেবে না সিটি করপোরেশন। কোনো পলিটিকস হতে দেবে না সিটি করপোরেশন। আমরা কারও শত্রু না। আমরা সবার বন্ধু হয়ে কাজ করতে চাই।

এসময় তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে সিটি করপোরেশনে আসার আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিশেষ উন্নয়ন খাত থেকে ৩৬ লাখ টাকা ব্যয়ে ইটের ফ্লোর, বাঁশ ও ত্রিপল দিয়ে ওই ৩টি অস্থায়ী শেড নির্মাণ করা হয়। অস্থায়ী শেডের এ ব্লকে ৬৪টি, বি ব্লকে ১৮টি এবং সি ব্লকে ২২৪টি দোকান নির্মাণ করা হয়। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ২৯১ ব্যবসায়ীকে এসব দোকান বরাদ্দ দেওয়া হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম।

অনিয়ম দেখলে এসএমএস করুন !

আপডেট সময় : ১১:৪৫:৪৪ পূর্বাহ্ণ, বুধবার, ১৫ ফেব্রুয়ারি ২০১৭