শুক্রবার | ১০ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন Logo কয়রায় ঝড়ে নৌকাডুবি, উদ্ধার অভিযান সমাপ্ত; নিখোঁজ দুই জেলের খোঁজ মেলেনি Logo চাঁদপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

প্রভাবশালী ৫ মুঠোফোন ।

  • আপডেট সময় : ১২:৪৩:৪২ অপরাহ্ণ, সোমবার, ১৩ ফেব্রুয়ারি ২০১৭
  • ৮২৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক: গত চার দশকে এমন কিছু মুঠোফোন বাজারে এসেছিল যেগুলো ওই সময়টাতে নতুন দিগন্তের সৃষ্টি করে। সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এমনই প্রভাবশালী ১০টি মুঠোফোনের তালিকা প্রকাশ করে, যেখানে আশির দশকের মটোরোলা ডায়না টিএসি থেকে শুরু করে হালের স্যামসাং গ্যালাক্সি নোট ৭ স্থান করে নিয়েছে। এই ১০টি থেকে বিভিন্ন সময়ে বাজারে ছাড়া ৫টি মুঠোফোন থাকছে এখানে।

.মটোরোলা ডায়নাটিএসি (১৯৮৪)
মটোরোলা ডায়নাটিএসির হাত ধরেই মুঠোফোনের যাত্রা শুরু হয়েছিল সেই ১৯৮৪ সালে। ফোনটি চার্জ হতে সময় নিত প্রায় ১০ ঘণ্টা এবং কথা বলা যেত মাত্র ৩০ মিনিট। এতে ৩০টি ফোন নম্বর সংরক্ষণ করা যেত। ফোনটি কিনতে তখন ৪ হাজার ডলার ব্যয় করতে হতো, যার বর্তমান মূল্য প্রায় সাড়ে ৯ হাজার ডলার।

.নকিয়া কমিউনিকেটর (১৯৯৬)
১৯৯৬ সালে বাজারে আসা নকিয়ার এই ফোনটিই ছিল প্রথম স্মার্টফোন। কারণ, ফোনটি দিয়ে ইন্টারনেট ব্যবহার, ই-মেইল পাঠানো, ব্যক্তিগত তথ্য সংরক্ষণ করা যেত। এ ছাড়া তথ্যধারণের জন্য ৮ মেগাবাইট এবং ফোন নম্বর সংরক্ষণের জন্য ৪ মেগাবাইট স্টোরেজ ছিল।

.মটোরোলা রেজর (২০০৪)
ফোনটির প্রধান বৈশিষ্ট্য ছিল এটি সে সময়ের আকর্ষণীয় ফ্লিপ ফোন। ২০০৪ সালে বাজারে আসে এবং ফ্যাশন সচেতন মানুষদের পছন্দের তালিকায় শীর্ষে থাকে। ধাতব কাঠামোর ফোনটির নকশা ছিল বেশ পাতলা। রঙিন পর্দাযুক্ত ফোনটিতে চার্জ দেওয়া এবং গান শোনার জন্য মিনি ইউএসবি পোর্টও ছিল।

.ব্ল্যাকবেরি কার্ভ (২০০৭)
২০০৭ সালে ব্ল্যাকবেরির ২টি গুরুত্বপূর্ণ ফোন বাজারে আসে। এর প্রথমটি ব্ল্যাকবেরি কার্ভ ৮৩০০ সিরিজের। এতে সম্পূর্ণ (কোয়ার্টি) কি-বোর্ড রয়েছে। নেভিগেশন বোতামের বদলে একটি বিশেষ বল যুক্ত ছিল, যা দিয়ে খুব সহজে দিকনির্দেশনা দেওয়া যেত। এ ছাড়া ফোনটিতে একটি ক্যামেরাও রয়েছে।

.আইফোন (২০০৭)
গত দশকের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্মার্টফোন এটি। স্পর্শকাতর পর্দার নতুন দিগন্ত নিয়ে আসে আইফোন। পাশাপাশি স্মার্টফোন অ্যাপ্লিকেশনের ধারা শুরু করে। ফোনটি স্মার্টফোনের তৃতীয় প্রজন্মের সূচনা করে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন

প্রভাবশালী ৫ মুঠোফোন ।

আপডেট সময় : ১২:৪৩:৪২ অপরাহ্ণ, সোমবার, ১৩ ফেব্রুয়ারি ২০১৭