বুধবার | ৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী

নির্বাচন কমিশন নিয়ে প্রশ্ন তোলা অযৌক্তিক !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:৩৮:১৮ পূর্বাহ্ণ, বুধবার, ৮ ফেব্রুয়ারি ২০১৭
  • ৮০২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, নির্বাচন কমিশন নিয়ে প্রশ্ন তোলা অযৌক্তিক। যোগ্য, দক্ষ ও সৎ ব্যক্তিগণই নির্বাচন কমিশনে নিয়োগ পেয়েছেন। তারা নিরপেক্ষ থেকে নির্বাচন পরিচালনা করতে পারবেন।

গতকাল মঙ্গলবার সচিবালয়ে নতুন নির্বাচন কমিশন নিয়ে এক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের এ কথা বলেন তিনি।তথ্যমন্ত্রী বলেন, গণতন্ত্রকে শক্তিশালী করতে সকল রাজনৈতিক দলের মত নিয়ে সংবিধান অনুসারে রাষ্ট্রপতি নতুন নির্বাচন কমিশন গঠন করেছেন।

তিনি বলেন, ‘গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ হিসেবে সংবিধান প্রদত্ত এখতিয়ারে রাষ্ট্রপতি নির্বাচন কমিশন গঠন করেছেন। এর আগে সকল দলের মতামত নিয়েছেন। এটি রাষ্ট্রপতির মহানুভবতা। জাতীয় নির্বাচনে নির্বাচন কমিশনই প্রধান ভূমিকা পালন করে। আর সরকার সহায়তা করে থাকে। ’

ইনু বলেন, ‘সব দলের অংশগ্রহণে আগামী নির্বাচন হবে এমনটাই আমি প্রত্যাশা করি। বিএনপি’র আগামী নির্বাচনে না আসার আর অজুহাত রইলো না।

বিএনপির প্রতি নির্বাচন কমিশনারের ক্ষোভ থাকতে পারে কি-না- এমন প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, নতুন সিইসি প্রজাতন্ত্রের কর্মকর্তা ছিলেন। তার চাকরি জীবনের বিষয় কারো করুণায় নয়, আইনিভাবে নিষ্পত্তি হয়েছে। সুতরাং কারো ওপর ক্ষোভ বা অনুরাগের কোনো বিষয় নেই। বরং তার ওপর সবার আস্থা রেখেই কাজ করা মঙ্গলজনক বলে মনে করি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম।

নির্বাচন কমিশন নিয়ে প্রশ্ন তোলা অযৌক্তিক !

আপডেট সময় : ১১:৩৮:১৮ পূর্বাহ্ণ, বুধবার, ৮ ফেব্রুয়ারি ২০১৭